Mon Bolchhe Aaj Sandhaya (মন বলছে আজ সন্ধ্যায়) Song Lyrics

আলপনা বন্দ্যোপাধ্যায়ের গোলার টেক্সার'টা এতটাই আলাদা ছিলো যে গলা শুনেই বলে দেয়া যেত এটা কার গান! বিভিন্ন গুনী মানুষদের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলেন আলপনা। রেডিওতে রোম্যগীতি গাওয়ার সুত্রে পন্ডিত জ্ঞান প্রকাশঘোষ, ওস্তাদ আলী আকবর খাঁকমল দাসগুপ্তের মত মানুষদের সাথেও কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। 

বিখ্যাত সুরকার, গীতিকারেরা গান বানাতেন তার কথা ভেবেই, বিখ্যাত গায়কেরাও অমুল্য সুর তৈরি করে গেছেন। শ্যামল মিত্রের কথা ত অন্য পোষ্টে বলেছি, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও একটা গানে এত অসাধারণ একটা সুর করেছিলেন যে পরবর্তীকালে এই গানটি আলপনা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেরা গান হিসেবে বিবেচিত হয়। আজো এই গান নতুন দিনের শিল্পীরা বার বার গেয়ে থাকেন। গানের নাম - মন বলছে আজ সন্ধ্যায়

🎧 Song Credits:
অ্যালবাম - Bani Jetha Chiradin Rabe
গীতিকার শ্যামল গুপ্ত

Mon Bolchhe Aaj Sandhaya Song Lyrics 👇


[মন বলছে আজ সন্ধ্যায় কিছু বলতে তুমি আসবে কি!] - ২ বার  
আসবে কি? 
আমি শুনবো কিছু, বলবো কিছু, স্বপ্ন চোখে ভাসবে কি? 
মন বলছে আজ সন্ধ্যায় কিছু বলতে তুমি আসবে কি? 
মন বলছে...

বনে স্বর্ণচাপা ফুটবে দু’টি একটি তারা উঠবে
ওরা হয়তো সেই লগ্নে চেয়ে দেখবে মৃদু হাসবে কি?
আমি শুনবো কিছু, বলবো কিছু, স্বপ্ন চোখে ভাসবে কি? 
মন বলছে আজ সন্ধ্যায় কিছু বলতে তুমি আসবে কি? 
মন বলছে...

[ঐ ক্লান্ত নীড়ে পান্থ পাখী ফিরবে গান থামবে
কাছে আমরা বসে থাকবো ছায়া ঘিরবে রাত নামবে] - ২ বার 
আরও শুনতে তুমি চাইবে, আরও বলতে গান গাইবে
আধো লজ্জায় হাসি তুলবে, দেখে তাই যে ভালোবাসবে কি? 
আমি শুনবো কিছু, বলবো কিছু, স্বপ্ন চোখে ভাসবে কি? 
মন বলছে আজ সন্ধ্যায় কিছু বলতে তুমি আসবে কি? 
মন বলছে...

🔊 আমার মতামত - আমি বুঝি এবং মানি অসাধারন সৃজনশীল সৃষ্টি বলতে এই ধরনের গানগুলিকে বুঝায়, যে গানগুলি হাজার বার শুলেও একটুও আবেদন কমবেনা, যুগ যুগ ধরে মানুষের মনকে তৃপ্তি দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম