আনন্দ অশ্রু সিনেমাতে সালমান শাহ এক গান লেখকের চরিত্রে অভিনয় করেন যিনি মুলত দুঃখের গান লিখেন। তো সে একটা গ্রামে যায় এবং সেখানে থাকা দোলা অর্থাৎ শাবনূরের প্রেমে পড়ে কিন্তু সমাজ তো মানবে না তাইনা? এই নিয়েই মুলত সিনেমার কাহিনি। বাংলা সিনেমার সর্বকালের সেরা জুটি শাবনুর ও সালমান শাহ। এই পোষ্টে তাদের অভিনীত সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো গানের নাম - তুমি আমার এমনই
🎧 Song Credits:
শিল্পী - কনক চাঁপা
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Tumi Amar Emoni Song Lyrics 👇
তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন
[এক জনমের ভালোবাসা
এক জনমের কাছে আসা] - ২ বার
একটি চোখের পলক পড়তে
লাগে যতক্ষণ!
তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন
ভালোবাসার সাগর তুমি
ভালোবাসার সাগর তুমি
বুকে অথৈ জল
তবু পিপাসাতে আঁখি
তবু পিপাসাতে আঁখি
হয়রে ছলছল, হয়রে ছলছল
তোমার মিলনে বুঝি গো জীবন
বিরহে মরণ! বিরহে মরণ...
তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন
প্রাণের প্রদীপ হয়ে তুমি
প্রাণের প্রদীপ হয়ে তুমি
জ্বলছ নিশিদিন
কোন মোহরে শোধ হবে গো
কোন মোহরে শোধ হবে গো
এত বড় ঋণ! এত বড় ঋণ!
আমার ভালোবাসার ফুলে তোমার
ভরাবো চরণ, ভরাবো চরণ...
তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন
[এক জনমের ভালোবাসা
এক জনমের কাছে আসা] - ২ বার
একটি চোখের পলক পড়তে
লাগে যতক্ষণ!
তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন।
🔊 আমার মতামত -ছোটবেলা থেকে শুনে আসছি। এই গানের ভালো লাগার শেষ কোথায়! এখনও ছাড়লে শরীরে ফিলিংস চলে আসে। বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️