Sob Kichuri Shuru Ache (সব কিছুরই শুরু আছে) Song Lyrics

এই পোষ্টে নয়ন ভরা জল সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায়

🎧 Song Credits: 
অ্যালবাম - নয়ন ভরা জল 

Jibon Furiye Jabe Song Lyrics 👇

(হুম...হুম হুম হুম
আ...আ আ আ..)

সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায়
শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়
দুঃখের শেষে সুখ এসে দুয়ারে দাড়ায়
সব কিছুর-ই শুরু আছে শেষ হয়ে যায়
শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়
সারা জনম কেঁদেও কারো দুঃখ না ফুরায়
সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায়
শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়

অন্ধকারে কতই না ফুল ফুটে ঝরে যায়
আঁধারে যার জীবন শুরু আঁধারে হারায়
কিছু হৃদয় রাত জেগে রয় ভালোবাসায়
এমন একটি ঝরে যাওয়া ফুলের আশায়
কিছু ফুল ঢাকা পড়ে শুকনো পাতায়
সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায়
শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়

(হুম...হুম হুম হুম
আ...আ আ আ..)

কিছু দিনের জন্য চাঁদও জোছনা হারায়
আঁধার কেটে গেলে আবার আলো ছড়ায়
লক্ষ কোটি তারা জ্বলে আকাশের ই গায়
তবু কিছু তারা জ্বলে হঠ্যাৎ চলে যায়
ইচ্ছে করে কিছু হৃদয় দুঃখই কুড়ায়
সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায়
শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়
সারা জনম কেঁদেও কারো দুঃখনা ফুরায়
সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায়
শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়
দুঃখের শেষে সুঃখ এসে দুয়ারে দাঁড়ায়

(হুম...হুম হুম হুম
হুম...হুম হুম হুম)


🔊 আমার মতামত - এই গানের ভালো লাগার শেষ কোথায়! ডিজিটাল গানগুলো ক্ষণে ক্ষণে রং বদলাবে কিন্তু এসব গান স্বর্ণের মত রং টিকে থাকবে মানুষের মনে। এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম