বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশিরভাগই অভিনয় করেছেন শাবনূর এবং সেই জনপ্রিয় গানগুলো লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই পোষ্টে কাজের মেয়ে সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - এই মধু জ্যোৎসনায়
🎧 Song Credits:
শিল্পী - কনক চাঁপা / এন্ড্রু কিশোর
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Ei Modhu Josonay Song Lyrics 👇
[এই মধু জোছনায়, এই মন শুধু চায়
এসো না দু'জনে, আজ গল্প করি!
একটু আবেশে, এ মনটা ভরি] - ২ বার
এই মধু জোছনায় এই মন শুধু চায়
এসো না দু'জনে, আজ গল্প করি!
[গল্পটা বড় নয়, কথা খুব অল্প
তোমাকে আমি ভালোবেসেছি
অন্তরে ফোটা ফুল, নাম ভালোবাসা
তোমাকে দিতে আমি এসেছি] - ২ বার
সুখের সোহাগে আমি যে মরি
[এই মধু জোছনায়, এই মন শুধু চায়
এসো না দু'জনে, আজ গল্প করি!
একটু আবেশে, এ মনটা ভরি] - ২ বার
[আশেপাশে কেউ নাই, জায়গাটা নির্জন
এ বুকের মাঝে তুমি আসো না
মিলনের এই ক্ষন লাগে বড় মধুময়
প্রেমেরি স্রোতে আজ ভাসনা] - ২ বার
তুমি যে আমার আশারই প্রদীপ
[এই মধু জোছনায়, এই মন শুধু চায়
এসো না দু'জনে, আজ গল্প করি!
একটু আবেশে, এ মনটা ভরি] - ২ বার
লা..লা..লা.. লা..লা..লা..লা.. লা..
🔊 আমার মতামত - এই গানের ভালো লাগার শেষ কোথায়! এখনও ছাড়লে শরীরে ফিলিংস চলে আসে। বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️