বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশিরভাগই লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই পোষ্টে পড়ে না চোখের পলক সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - পৃথিবীতে প্রথমত আসা দ্বিতীয়ত এসে চলে যাওয়া
🎧 Song Credits:
শিল্পী - এন্ড্রু কিশোর / কনক চাঁপা
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Prithibite Prothomoto Asha Song Lyrics 👇
[পৃথিবীতে প্রথমত আসা
দ্বিতীয়ত এসে চলে যাওয়া
আর, তৃতীয় কারণ - নেই বলতে বারণ,
তোমায় আপন করে পাওয়া] - ২ বার
পৃথিবীতে প্রথমত আসা
দ্বিতীয়ত এসে চলে যাওয়া
[যে ভালোবাসা, শেষ হয়ে হয়না
হয়ে যায় অন্তহীন!
জীবনের মূল্য, নয় সমতুল্য
কভূ শোধ হয় না যে ঋণ] - ২ বার
আর, এই মনে হয় বেঁচে থাকা যে সময়
তোমার কথাই সুরে গাওয়া..
পৃথিবীতে প্রথমত আসা
দ্বিতীয়ত এসে চলে যাওয়া
আর, তৃতীয় কারণ - নেই বলতে বারণ,
তোমায় আপন করে পাওয়া
[এই তুমি আমি, নইকো দু'জনার
এক-ই প্রাণ, এক-ই মন
এই দেহ মরে যাবে জানি ঝরে
দূরে যদি রও কিছুক্ষণ] - ২ বার
আর, নেইকো বলার কোন পথ চলার
তোমার পানে শুধু চাওয়া
[পৃথিবীতে প্রথমত আসা
দ্বিতীয়ত এসে চলে যাওয়া
আর, তৃতীয় কারণ - নেই বলতে বারণ,
তোমায় আপন করে পাওয়া] - ২ বার
🔊 আমার মতামত - বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️