Protidin Tomake Ami (প্রতিদিন তোমাকে আমি চাই) Song Lyrics

বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশিরভাগই অভিনয় করেছেন শাবনূর এবং সেই জনপ্রিয় গানগুলো লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই পোষ্টে আমার অন্তরে তুমি সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - প্রতিদিন তোমাকে আমি চাই

🎧 Song Credits:
অ্যালবাম - আমার অন্তরে তুমি

Protidin Tomake Ami Song Lyrics 👇

[প্রতিদিন তোমাকে আমি চাই
প্রতিদিন তোমাকে যেন পাই
একদিন যদি দেখা না করো
মনে হয় আমি মরে যাই
মনে হয় আমি মরে যাই] - ২ বার 

[তুমি কি জানো আমি তোমাকে
কত যে গভীর ভালোবাসি, ভালোবাসি?
তাই তো সখী তোমার কাছে
বারে বারে আমি ফিরে আসি, ফিরে আসি!] - ২বার 
আমাকে মনে দাও তুমি ঠাঁই
তুমি ছাড়া আমার কিছু নাই
একদিন যদি দেখা না করো
মনে হয় আমি মরে যাই
মনে হয় আমি মরে যাই
প্রতিদিন তোমাকে আমি চাই
প্রতিদিন তোমাকে যেন পাই
একদিন যদি দেখা না করো
মনে হয় আমি মরে যাই
মনে হয় আমি মরে যাই

[কে যে কখন প্রেমে পড়ে
সে কথা কেউ তো জানে না, তা জানে না
তোমার মাঝে পেয়েছি খুঁজে
আমার সুখেরই ঠিকানা, সে ঠিকানা] - ২ বার 
তোমার চোখে যখনই তাকাই
তখনই যে দিশা হারাই
একদিন যদি দেখা না করো
মনে হয় আমি মরে যাই
মনে হয় আমি মরে যাই

[প্রতিদিন তোমাকে আমি চাই
প্রতিদিন তোমাকে যেন পাই
একদিন যদি দেখা না করো
মনে হয় আমি মরে যাই
মনে হয় আমি মরে যাই] - ২ বার 




🔊 আমার মতামত - এই গানের ভালো লাগার শেষ কোথায়! এখনও ছাড়লে শরীরে ফিলিংস চলে আসে। বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম