এই পোষ্টে বিদ্রোহ চারিদিকে সিনেমার একটি গানের লিরিক্স শেয়ার করবো যার নাম - তোমাকে ভুলতে গিয়ে বার বার মনে পরে যায়। গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল
🎧 Song Credits:
শিল্পী - খালিদ হাসান মিলু / কনক চাঁপা
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Tomake Vulte Giye Song Lyrics 👇
[তোমাকে ভুলতে গিয়ে
বার বার মনে পরে যায়
দোষ দিও না আমাকে তুমি
প্রেম যে বড় অসহায়!] - ২ বার
তোমাকে ভুলতে গিয়ে..
বার বার মনে পরে যায়
[তুমি যেন আমার, শত জনমের প্রেম
জুগে জুগে ছিল পরিচয়
এতো ভালোবাসা মেটেনা পিপাসা
পলে পলে তাই মনে হয়] - ২ বার
দোষ দিও না আমাকে তুমি
তুমি যেন প্রাণ দেহ তাই!
তোমাকে ভুলতে গিয়ে
বার বার মনে পরে যায়
[বেঁচে আছি আমি এই পৃথিবীতে
তুমি পাশে রয়েছো যে তাই
তুমি বিনা জীবন, হবে বুঝি এমন
আগুনে পোড়া শুধু ছাই] - ২ বার
দোষ দিও না আমাকে তুমি
দূরে থাকা আজ বড় দায়
[তোমাকে ভুলতে গিয়ে
বার বার মনে পরে যায়
দোষ দিও না আমাকে তুমি
প্রেম যে বড় অসহায়!] - ২ বার
তোমাকে ভুলতে গিয়ে..
বার বার মনে পরে যায়
🔊 আমার মতামত - এই গানের ভালো লাগার শেষ কোথায়! এখনও ছাড়লে শরীরে ফিলিংস চলে আসে। বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️