বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশিরভাগই লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই পোষ্টে বিদ্রোহ চারিদিকে সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না জীবনে
🎧 Song Credits:
শিল্পী - এন্ড্রু কিশোর / কনক চাঁপা
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Jibon Furiye Jabe Song Lyrics 👇
[জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে
মোরা, আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে] - ২ বার
আআআ... আআআ...
পৃথিবীর বুকে নয় তোমারি বুকে
প্রিয়তম দাও তুমি ঠাই
শুধু বুকে ঠাই নয়, প্রাণটি করে
হৃদয়ে রেখে দিতে চাই
গড়েছ এই মন তুমি সুখেরী কোন মহা প্লাবনে
[জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে
মোরা, আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে] - ২ বার
লা লালালা লালালা লা লা...
হৃদয় আমার যেন একটি সাগর
তুমি যেন সাগরের ঢেউ
কি গভীর বন্ধন এই দু'জনার
কোন দিনও বুঝবেনা কেউ
তুমি যদি ভাংগো মন
ডুবে যাবে আখি দু'টি শ্রাবণে
[জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে
মোরা, আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে] - ২ বার
🔊 আমার মতামত - এই গানের ভালো লাগার শেষ কোথায়! এখনও ছাড়লে শরীরে ফিলিংস চলে আসে। বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️