Tumi Mor Jiboner (তুমি মোর জীবনের) Song Lyrics

আনন্দ অশ্রু সিনেমাতে সালমান শাহ এক গান লেখকের চরিত্রে অভিনয় করেন যিনি মুলত দুঃখের গান লিখেন। তো সে একটা গ্রামে যায় এবং সেখানে থাকা দোলা অর্থাৎ শাবনূরের প্রেমে পড়ে কিন্তু সমাজ তো মানবে না তাইনা? এই নিয়েই মুলত সিনেমার কাহিনি। বাংলা সিনেমার সর্বকালের সেরা জুটি শাবনুর ও সালমান শাহ। এই পোষ্টে তাদের অভিনীত সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো গানের নাম - তুমি মোর জীবনের হৃদয়ে সুখের দোলা 

🎧 Song Credits:
শিল্পী - সালমা জাহান / এন্ড্রু কিশোর 

Tumi Mor Jiboner Song Lyrics 👇

তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা

[তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা] - ২ বার 
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা

দুঃখ-সুখের পাখি তুমি
তোমার খাঁচা এই বুক
সারাজীবন নয়ন যেন
দেখে তোমার এই মুখ
কন্ঠে আমার দাও পরিয়ে
সোহাগের মিলন মালা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা

ভালোবাসার নদী তুমি
আমি তোমার দুই কুল
পাগল তুমি ফোটাও যে ফুল
আমি তোমার সেই ফুল
প্রেমের তরে সইবো বুকে
লক্ষ কাঁটার জ্বালা
[তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা]  - ২ বার 
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা


🔊 আমার মতামত -ছোটবেলা থেকে শুনে আসছি। এই গানের ভালো লাগার শেষ কোথায়! এখনও ছাড়লে শরীরে ফিলিংস চলে আসে। বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম