সুধীন দাশগুপ্তের কৈশোর জীবন কেটেছিলো যৌবনে। পাহাড়ী, দার্জিলিং, কালিম্পং এ কেটেছিলো অনেক দিন এবং সেখানে বহু নেপালী ছন্দ প্রদান গান তাঁর কণ্ঠস্থ ছিলো। তো দার্জিলিং থেকে সুধীনবাবু একটি কিশোর পরিচারক নিয়ে আসেন সেই বালকের কন্ঠে শোনা নেপালী লোকগান আপু ভানে থাং নে মেরো ছোড়ো মাং নে। এই গানের সুর থেকে সুধীন দাশগুপ্ত তৈরি করেন - "পৌষালী সন্ধ্যা ঘুম ঘুম তন্দ্রা, মৌমাছি গুন গুন গুন ফিরে যায় মল্লিকা ঘুমায় রে" যেটা আলপনা বন্দ্যোপাধ্যায় রেকর্ডে গেয়েছিলেন। এই পোষ্টে সেই গানের লিরিক্স শেয়ার করবো
🎧 Song Credits:
শিল্পী - আলপনা বন্দ্যোপাধ্যায়
Poushali Sandhya Ghum Ghum Tandra Song Lyrics 👇
পৌষালী সন্ধ্যা ঘুম ঘুম তন্দ্রা,
মৌমাছি গুন গুন, গুন ফিরে যায়
মল্লিকা ঘুমায় রে!
ঘুম ভাঙে কন্যার, ঘুম ভাঙে চম্পার
বুলবুল পাপিয়া গান গায়, গান গায়
মল্লিকা ঘুমায় রে
চম্পক নদীটি সারা দিন বইছে
চম্পক নদীটি সারা দিন বইছে
জোনাকির টিপ টিপ জ্বলছে জ্বলছে জ্বলছে
চুপ চুপ কন্যা পথে যদি যাও
শীর্ণ পাতায় কেনো শব্দ দোলাও
মল্লিকা জাগবেই, জাগবে
মল্লিকা জাগবেই, জাগবে
আহা তাঁর অঙ্গে কি শিশিরের কান্না
ওগো তুর্য ধরাও তুমি হীরে মতি পান্না
ওই বুঝি সুখ তারা দীপ্তি নিভায়
ওই বুঝি সুখ তারা দীপ্তি নিভায়
চুপ চুপ চুপ মল্লিকা ঘুমায় রে
মল্লিকা ঘুমায় রে
আধো চাকা চাঁদনীর দুটি চোখ ছল ছল
সোনালি ধানের ক্ষেত ফল তাই ঝল মল
ঝির ঝির ঝর্না মক্ত ছড়ায়
পাহাড়ী বঁধুরা যেন ঘোমটা উড়ায়
মল্লিকা জাগবেই, জাগবে
মল্লিকা জাগবেই, জাগবে
আহা তাঁর অঙ্গে কি ঝড় ঝড় বৃষ্টি
ওগো তুর্য দোলাও তুমি রুপ রাঙা দৃষ্টি
উপরে আকাশের রং ওই দেখা যায়
উপরে আকাশের রং ওই দেখা যায়
চুপ চুপ চুপ মল্লিকা ঘুমায় রে
মল্লিকা ঘুমায় রে
🔊 আমার মতামত - এ রকম ঋজু কন্ঠস্বর প্রায় তীরের মতো ফলার মতো খুব বেশি আসেনি। আমাদের ছেলেবেলায় গানে গানে আলপনা এঁকে দিয়েছিলেন। গান ও ইতিহাস দুটোই চমৎকার ❤️