Ghum Ghum Chand Jhikimiki Tara (ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি) Lyrics

গৌরীপ্রসন্ন বাবুর কলমটি যদি হাতে পেতাম, কত ই না ভালো হতো তাইনা? শুধু মাত্র গানের কথা দিয়েই সময়কে স্তব্ধ করে ফেলতাম। কিন্তু সেটা তো সম্ভব না সেটা কেবল কিংবদন্তিদের দ্বারাই সম্ভব। শেয়ার করবো গৌরি বাবুর লেখা এবং মহানায়িকার ঠোঁটে গীতশ্রীর গান - ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা

🎧 Song Credits:
অ্যালবাম - Sabar Upare

Ghum Ghum Chand Jhikimiki Tara Song Lyrics 👇

[ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর জীবনে আমার] - ২ বার 
এই চাঁদের অথিতিরে বরন করি
এই চাঁদের অথিতিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত
ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর জীবনে আমার

বাতাসেরও সুরে শুনেছি বাঁশি তার
ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসি তার
সেই মধুর হাসিতে হৃদয় ভরি
এই চাঁদের অথিতিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত

সব কথা গান সুরে সুরে যেন রূপকথা হয়ে যায়
ফুল ঋতু আজ এলো বুঝি, মোর জীবনে ফুল ছায়
কোথায় সে কত দূরে, জানি না ভেসে যাই
মনে মনে যেন স্বপ্নের দেশে যাই
আজ তাই কি জীবনে বাসর গড়ি
এই চাঁদের অথিতিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত
ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর জীবনে আমার


🔊 আমার মতামত - শিল্পীর মৃত্যু হয় না। মায়াভরা চাঁদ আর মায়াবিনী রাতের মতোই আপনার মায়াভরা কণ্ঠের আবেশে বিমোহিত থাকবে সহস্র শতাব্দী। আমার কাছে ইমোশন জাগানো গান, যদি বলি সব থেকে মমতাময়ী কন্ঠ তাহলে এই তালিকার শীর্ষে থাকবেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লা ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম