একটা ইংরেজী পপ গান মাঝে মাঝে গাইতেন সুধীন দাশগুপ্ত। I come from Alabama With a banjo on my knee And I'm going to Louisiana Susannah for to see যেটার নাম হচ্ছে - Oh Susannah
আর এই গানটা ভেঙে তৈরি করেছিলো - ওই মেঘে মেঘে ছেয়ে এলো আঁধার গগনে ওই মাটির স্বপন ভাসাতে আজ ব্যথার প্লাবনে সূর্য কোথা যাও কেন গো লুকাও সূর্যমুখী ডাকে তোমায় দাও গো সাড়া দাও। আসলে সুধীন বাবু ছিলেন সুরের জাদুকর। সুরের এতো বৈচিত্র্য যা সত্যি ই অভাবনীয়। এই পোষ্টে এই গানের লিরিক্স শেয়ার করবো
🎧 Song Credits:
শিল্পী - গায়েত্রী বসু
Oi Meghe Meghe Chheye Elo Song Lyrics 👇
ওই মেঘে মেঘে ছেয়ে এলো আঁধার গগনে
এই মাটির স্বপন ভাসাতে আজ ব্যথার প্লাবনে
সূর্য কোথা যাও, কেন গো লুকাও
সূর্যমুখী ডাকি তোমায়, দাও গো সাড়া দাও
[আকাশ যদি নেমে আসে আমার মাটির ঘরে
এই সাগর ভাঙা বন্যা বল বাঁধবো কেমন করে] - ২ বার
তাই তো ডাকি তোমায় এতো, শুনতে কি গো পাও
তাই তো ডাকি তোমায় এতো, শুনতে কি গো পাও
সূর্য কোথা যাও, কেন গো লুকাও
সূর্যমুখী ডাকি তোমায়, দাও গো সাড়া দাও
[সূর্য তুমি থেকো না আর মেঘের আড়ালে
সূর্যমুখী পড়বে ঝরে তোমায় হারালে] - ২ বার
ঝিকিমিকি ঝিকিমিকি রোদের সোনা ঢেলে
দিকে দিকে লক্ষ দীপের লক্ষ মাণিক জ্বেলে
[তোমার আলোর ছটায় আমার শঙ্কা ভেঙে দাও] - ২ বার
সূর্য কোথা যাও, কেন গো লুকাও
সূর্যমুখী ডাকি তোমায়, দাও গো সাড়া দাও
ওই মেঘে মেঘে ছেয়ে এলো আঁধার গগনে
এই মাটির স্বপন ভাসাতে আজ ব্যথার প্লাবনে
সূর্য কোথা যাও, কেন গো লুকাও
সূর্যমুখী ডাকি তোমায়, দাও গো সাড়া দাও
🔊 আমার মতামত - এ রকম ঋজু কন্ঠস্বর প্রায় তীরের মতো ফলার মতো খুব বেশি আসেনি। আমাদের ছেলেবেলায় গানে গানে আলপনা এঁকে দিয়েছিলেন। গায়ত্রী বসুর কণ্ঠে এই গানটি খুব ভালো লাগবে যে কারোরই ❤️