কলকাতা শহরের নাম করা সরস্বতী পুজোগুলোর মধ্যে একটা হচ্ছে এইচএমভির স্টুডিওর সরস্বতী পুজো। সেই পুজোতে মোটামুটি প্রতিবছরই আসতেন বনশ্রী সেনগুপ্ত। মারা যাবার কয়েকদিন আগে সরস্বতী পুজোয় একজন বিশেষ গায়িকাকে দেখে শিশুর মত উচ্ছল হয়ে উঠলেন বনশ্রী দেবী
সামনে সেই গায়িকাকে পেয়ে জড়িয়ে ধরলেন কিছুক্ষন এবং তারপর বললেন তোমার গান গেয়ে আমি এত নাম করেছি। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো যে, তোমার গান তো অনেকেই গেয়েছে সেই সময়ে। অনেক শিল্পী তোমার গান গেয়েছে তো তোমার গান গেয়ে কত লোক নাম করেছে, ঘর করেছে, বাড়ি করেছে কিন্তু তোমার গান সব'চে ভালো কে গাইতো?
যে লেজেন্ডকে জড়িয়ে এ কথা গুলো বলছেন বনশ্রী সেনগুপ্ত সেই লেজেন্ড খুব আস্তে করে বললেন - হ্যা বনশ্রী! তুমি আমার গান সব থেকে ভালো গাইতে; শিশুর মত খুশি হয়েছিলেন সেদিন তিনি। সেদিনের সেই দুই লেজেন্ড এর গল্পকথনের যাকে দেখে ওই শিশুর মত উচ্ছসিত হয়েছিলেন বনশ্রী সেনগুপ্ত এক সময় যার গান তিনি গাইতেন সন্ধ্যা কন্ঠী বলে পরিচিত ছিলেন তিনি ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়
সেদিনের সেই সরস্বতী পুজোতে সাদা রঙয়ের শাড়ী পড়ে আসা বনশ্রী সেনগুপ্তের কন্ঠে চাঁপা ডুরে শাড়ি গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে
🎧 Song Credits:
অ্যালবাম - Aaj Bikeler Dake - Banasree Sengupta
Porechhi Chanpa Dure Shari Song Lyrics 👇
পরেছি চাঁপা ডুরে শাড়ি,
আর খোঁপাটি বাহারি গো, খোঁপাটি বাহারি
দুহাতে রেশমি চুড়ি পরেছি
দুহাতে রেশমি চুড়ি পরেছি,
আমি কি ভালোবেসে মরেছি?
আমি কি ভালোবেসে মরেছি?
মিষ্টি মহুয়া নেশা মাতাল হাওয়াতে
মিষ্টি মহুয়া নেশা মাতাল হাওয়াতে
ছুঁয়ে ছুঁয়ে যায় ও চায় মন ভোলাতে
ছুঁয়ে ছুঁয়ে যায় ও চায় মন ভোলাতে
আমি জ্বলি ফাগুনের আগুনে
আমি জ্বলি ফাগুনের আগুনে
বল না কি দোষ আমি করেছি
বল না কি দোষ আমি করেছি
পাপী পাপিয়া ডাকে পিয়ালের বনে
পাপী পাপিয়া ডাকে পিয়ালের বনে,
লাজ আমার কান পেতে পিয়া নাম শোনে
লাজ আমার কান পেতে পিয়া নাম শোনে
অদেখা অচেনা সে অধরা
অদেখা অচেনা সে অধরা
বল না আমি কি ধরা পরেছি
বল না কি ধরা আমি পরেছি
পরেছি চাঁপা ডুরে শাড়ি,
আর খোঁপাটি বাহারি গো, খোঁপাটি বাহারি
দুহাতে রেশমি চুড়ি পরেছি
দুহাতে রেশমি চুড়ি পরেছি,
আমি কি ভালোবেসে মরেছি?
আমি কি ভালোবেসে মরেছি?
🔊 আমার মতামত - বনশ্রী সেনগুপ্তর জীবনের গল্পের সঙ্গে তার গানের খুব মিল আছে। গানটা শুনে সত্যি সত্যিই মনে হয়, যেন একটা বাস্তব জীবন অনুভূতি। একারণেই এই সব শিল্পীরা এখনও বেঁচে আছেন, মানুষের কাছে ❤️