একজন মানুষ এমনি এমনি বিখ্যাত হয়ে ওঠেন না। একজন মানুষ এমনি এমনি বনশ্রী সেনগুপ্ত হয়ে ওঠেন না যদিনা তার কাজের পেছনে একটা অক্লান্ত পরিশ্রম, দীর্ঘ সময় ধরে নিয়মানুবর্তিতা এগুলো থাকে। সাফল্য এবং ব্যার্থতার চড়াই-উৎরাই একজন শিল্পীকে প্রকৃত শিল্পী করে তোলে। বনশ্রী সেনগুপ্ত জীবনের সেই চড়াই-উৎরাই দেখেছেন বিভিন্ন সময়ে। এই পোষ্টে তার গাওয়া একটা গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে গানের নাম - অন্ধকারকে ভয় করি
🎧 Song Credits:
শিল্পী - বনশ্রী সেনগুপ্ত
লেবেল - সারেগামা
Andhakarke Bhoy Kori Song Lyrics 👇
অন্ধকারকে ভয় করি, এসো না তোমার হাত ধরি
অন্ধকারকে ভয় করি, এসো না তোমার হাত ধরি
[দুজনে যাবো না হয় হারাবো
দু'চোখে রেখে আলোর প্রহরী] - ২ বার
অন্ধকারকে ভয় করি, এসো না তোমার হাত ধরি
[রাত যেন কোন দুঃসাহসে এগিয়ে যেতে চায়
কোন রহস্যের আলো দেখিয়ে অন্ধকার না চায়] - ২ বার
চমকে দিয়ে যায় আতঙ্কে ছায়ার সহচরী
অন্ধকারকে ভয় করি, এসো না তোমার হাত ধরি
দূর থেকে কে ডাকে কি হারিয়ে যায়
কে লুকিয়ে থাকে থমকে কে দাঁড়ায়?
পথ যেন এক কাল নাগিনী লুটিয়ে থাকে পায়
নিঃশ্বাসে কি মন্ত্রণা তার ছড়িয়ে রেখে যায়
কোন রহস্যের হাত যেন ওই
বাড়ায় ভয়ংকরী...
অন্ধকারকে ভয় করি, এসো না তোমার হাত ধরি
দুজনে যাবো না হয় হারাবো
দু'চোখে রেখে আলোর প্রহরী
অন্ধকারকে ভয় করি, এসো না তোমার হাত ধরি
🔊 আমার মতামত - বনশ্রী সেনগুপ্তর জীবনের গল্পের সঙ্গে তার গানের খুব মিল আছে। গানটা শুনে সত্যি সত্যিই মনে হয়, যেন একটা বাস্তব জীবন অনুভূতি। একারণেই এই সব শিল্পীরা এখনও বেঁচে আছেন, মানুষের কাছে ❤️