Maynar Maa Mayna Moti (ময়নার মা ময়নামতী) Lyrics

যে গান মায়েরা গেয়ে তাঁর ছোট ছোট ছেলেমেয়েদের ঘুম পাড়াতেন, মন ভোলাতেন। অন্নদাশঙ্কর রায়ের লেখা ও নচিকেতা ঘোষের সুরে সেই চিরকালীন ছড়ার গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - ময়নার মা ময়নামতী ময়না তোমার কই? 

🎧 Song Credits:
অ্যালবাম - Dur Boner Pakhi
সুরকার নচিকেতা ঘোষ

Maynar Maa Mayna Moti Song Lyrics 👇

ময়নার মা ময়নামতী ময়না তোমার কই? 
ময়না গেছে কুটুম বাড়ী গাছের ডালে ওই 
কুটুম কুটুম নামটি তাঁর ভুতুম 
আঁধার রাতের চৌকিদার দিনে বলে শুতুম 

ভুতুম যাবে শ্বশুর বাড়ী আনতে যাবে কে?
চোখ গুলো তাঁর ছানাবড়া চৌকিদার  ঝি! 
ময়নার মা ময়নামতী
ময়নার মা ময়নামতী ময়না তোমার কই? 
ময়না গেছে কুটুম বাড়ী গাছের ডালে ওই 

ভুতুম কিন্তু লোক ভালো, মা লক্ষ্মীর বাহন কিনা
লক্ষ টাকার ঘর আলো ভুতুম কিন্তু লোক ভালো
গয়না দেবে শাড়ী দেবে, সাত মহলা বাড়ী দেবে
মস্ত মোটর গাড়ি দেবে সোনা কাহন কাহন 
[ভুতুম মলে ময়না হবে মা লক্ষ্মীর বাহন কিনা] - ২ বার 
ময়নার মা ময়নামতী
ময়নার মা ময়নামতী ময়না তোমার কই? 
ময়না গেছে কুটুম বাড়ী গাছের ডালে ওই 
ময়নার মা ময়নামতী

🔊 আমার মতামত - ছড়ার গানে আল্পনা বন্দ্যোপাধ্যায় অতুলনিয়া। সত্যি, এইরকম ছড়ার গান এখন আর শোনা যায়না। ছড়ার গানের আর একজন শিল্পীর কথা মনে পড়ছে তিনি হলেন জপমালা ঘোষ ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম