বাংলা সিনেমাতে সুধীন দাশগুপ্তের উত্থান ছিলো উল্কার গতির মত। তাঁর প্রথম সুর দেয়া সিনেমা ছিলো ১৯৫৭ সালে উল্কা এবং পরের বছর ৯৫৮ সালে ডাক হরকরা রিলিজ হয় এবং মান্না দের কন্ঠে যে গানটা সুপারহিট হয়েছিলো সেই গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি
🎧 Song Credits:
শিল্পী - মান্না দে
Ogo Tomar Shesh Bicharer Song Lyrics 👇
ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি
রাজ-কাছারীর দেউড়ীতে হে শেষ বিচারের আশায়
ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি
চোখের জলই পাওনা কি হায়
হায় জীবনের বেচা কেনার পেশায়
শুনব বলে বসে আছি শেষ বিচারে আশায়
ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি
[কি যে আমার পাওনা দেনা, তুমি ছাড়া কেউ জানেনা] - ২ বার
অপর জনে তা জানে না!
অপর জনে তা জানে না ডিগ্রী নিয়ে শাসায়
হায় জীবনের বেচা কেনার পেশায়
শুনব বলে বসে আছি শেষ বিচারে আশায়
ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি
[খেয়াঘাটের পারে পারে, মাশুল দিয়ে বারে বারে] - ২ বার
খেয়াঘাটের পারে পারে, মাশুল দিয়ে বারে বারে
শেষ খেয়ারই ধারে এবার, এলেন দেউলে দশায়
না থাকিলে পাওনা বলো অকুল-একুল ভাসাই
অথৈ পাথার সর্বনাশায়, শেষ বিচারের আশায়
ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি
🔊 আমার মতামত - মান্না দের মতো এই রকম বহুমুখি প্রতিভা গানের জগতে বিরল। এই গানটা ছাড়া বিশ্বসঙ্গীত অসম্পূর্ণ। এই গানটা বিশ্বসঙ্গীতের একটা অবিশ্বাস্য মাইলফলক বলা যায় ❤️