বাংলা সিনেমাতে সুধীন দাশগুপ্তের উত্থান ছিলো উল্কার গতির মত। তাঁর প্রথম সুর দেয়া সিনেমা ছিলো ১৯৫৭ সালে উল্কা এবং পরের বছর ৯৫৮ সালে ডাক হরকরা রিলিজ হয় এবং মান্না দের কন্ঠে যে গানটা সুপারহিট হয়েছিলো সেই গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি
🎧 Song Credits:
শিল্পী - শ্যামল মিত্র
Naam Rekhechhi Bonolata Song Lyrics 👇
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি
বনলতা কও কথা, হইয়ো না গো কুন্ঠিতা
দ্বিধা থরথর মনেই তাই না এসেছি
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি
[জল ভরা মেঘ ওই দু'চোখে দেখতে আমি পেয়েছি
একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি] - ২ বার
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তোবা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি
[বনলতা কও কথা, হইয়ো না গো কুন্ঠিতা] - ২ বার
[একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি
বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি] - ২ বার
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি
বনলতা কও কথা, হইয়ো না গো কুন্ঠিতা
দ্বিধা থরথর মনেই তাই না এসেছি
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি
🔊 কিছু কথা - "নাম রেখেছি বনলতা" গানটির অসাধারণ একটি বিশেষত্ব হচ্ছে Orchestration. সুধীন বাবুর অনুজ ভ্রাতা পরিমল দাশগুপ্ত ছিলেন তাঁর সুযোগ্য সহকারী এবং সুধীন বাবুর সুরসৃষ্টি বেশির ভাগ গানই পরিমল দাশগুপ্ত ব্যবস্থা করতেন। এই গানটিতে একসঙ্গে দুটি Piano Accordian বেজেছিলো এবং এর চমৎকার মেলবন্ধন এক অনবদ্য সৃষ্টি। একটি Accordian বাজিয়েছিলেন শ্রদ্ধেয় ভি. বালসারা এবং অপরটি সুধীন দাশগুপ্ত মহাশয় স্বয়ং। সুধীনবাবু বহু বাদ্যযন্ত্রে অসামান্য পারদর্শী ও দক্ষ ছিলেন বোঝাই যায়
🔊 আমার মতামত - ধনঞ্জয় ভট্টাচার্যের গাওয়ার কথা ছিল, কিন্তু বনলতা কোন গুরুজনের নাম ছিল, তাই গাইলেন না। শ্যামল মিত্র এমন গাইলেন, যে ওটা সর্বকালীন রেকর্ড হয়েছিল। যে কোন ধরনের গানে শ্যামল মিত্রের মুন্সিয়ানা বাংলা গানে একটা ইতিহাস রচনা করেছে। স্বর্ণ যুগের অবিস্মরণীয় শিল্পী শ্যামল মিত্র ❤️