Kancher Churir Chhatay (কাঁচের চুড়ির ছটা খেয়া বাজের ছলনা) Lyrics

বাংলা সিনেমাতে সুধীন দাশগুপ্তের উত্থান ছিলো উল্কার গতির মত। ঘটনা চক্রে তাঁর প্রথম সুর দেয়া  গান ছিলো ১৯৫৭ সালে উল্কা সিনেমার জন্যে। "ও আমার ময়ূরপঙ্খী নাও" "যদি এ রাতে তুমি থাকো পাশে" এবং "চম্পার চোখে যেন কার মায়া" এই তিনটে গান বানান উল্কা সিনেমার জন্যে 

যে সিনেমাতে গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং কানু রঞ্জন ঘোষ কিন্তু এই গানের গ্রামোফোন রেকর্ড প্রকাশিত হয়নি পরের বছর ১৯৫৮ সালে ডাক হরকরা রিলিজ হয় এবং মান্না দের সাথে গীতা দত্ত তাদের কন্ঠে দুটো সুপারহিট গান বাংলা সিনেমাকে উপহার দিলেন সুধীন বাবু তারপর তাঁর দেয়া সুরের ছটায় বাংলা সিনেমার ক্যানভাস আরেকটু উজ্জল হলো 

🎧 Song Credits:
শিল্পী গীতা দত্ত

Kancher Churir Chhatay Song Lyrics 👇

কাঁচের চুড়ির ছটা খেয়াবাজের ছলনা
কাঁচের চুড়ির ছটা খেয়াবাজের ছলনা
আগুনেতে ছটা নাকি ছটায় আগুন বল না
কাঁচের চুড়ির ছটা খেয়াবাজের ছলনা

[ছটায় কি ফুল ফোটে পরাণ পিদিম জ্বলে কি ওঠে] - ২ বার 
মনের পাখা গজালে হায় কাঁচের ছটায়; খুলো না! 
[কাঁচের চুড়ির ছটা খেয়াবাজের ছলনা] - ২ বার 
আগুনেতে ছটা নাকি ছটায় আগুন বল না
কাঁচের চুড়ির ছটা খেয়াবাজের ছলনা

[চুড়িতে মোর নাইকো ছটা ছটা আছে আগুনে
আগুন আমার নাচে দেখো চুড়িতে ন​য় ন​য়নে] - ২ বার 
[সেই আগুনে ঝাঁপ দাও মনের পাখা পুড়িয়ে নাও] - ২ বার 
চুড়ি, চুড়ি পরে চুড়ি ভেঙে খেলি আমি খেলনা
কাঁচের চুড়ির ছটা খেয়াবাজের ছলনা
আগুনেতে ছটা নাকি ছটায় আগুন বল না
কাঁচের চুড়ির ছটা খেয়াবাজের ছলনা
কাঁচের চুড়ির ছটা খেয়াবাজের ছলনা 


🔊 আমার মতামত - গঙ্গাজলে গঙ্গাপুজোর মত গীতা দত্তের গান শ্রবণের মাধ্যমেই তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাই। অপূর্ব একটা গান গীতা'দির ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম