Ogo Sucharita (ওগো সুচরিতা) Lyrics

সুধীন বাবু তাঁর লেখা গান অনেক শিল্পীকে দিয়ে গাইয়েছেন তাঁর মধ্যে ধনঞ্জয় ভট্টাচার্য অন্যতম। আজকের এই পোষ্টে সুধীন বাবুর লেখা এবং কম্পোজিশনে ধনঞ্জয় ভট্টাচার্যের কন্ঠে একটি গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - ওগো সুচরিতা চির পরিচিতা

🎧 Song Credits:
অ্যালবাম - Chena Chena Mukh

Ogo Sucharita Song Lyrics 👇

ওগো সুচরিতা চির পরিচিতা 
স্বয়নে-স্বপ্নে নয় জাগরণে 
কি জানি কোথায় দেখেছি তোমায়
ওগো সুচরিতা চির পরিচিতা 
স্বয়নে-স্বপ্নে নয় জাগরণে 
কি জানি কোথায় দেখেছি তোমায়

নও তুমি ছায়া, নও তুমি মায়া
তুমি যে কবিতা আমার 
কোন শুভ ক্ষনে মোর কবি মনে
এঁকেছি এ ছবি তোমার 
মোর খেলা ঘরে এলে অভিসারে
চেনো কি আমায়! চেনো কি আমায়?  
ওগো সুচরিতা চির পরিচিতা 
স্বয়নে-স্বপ্নে নয় জাগরণে
কি জানি কোথায় দেখেছি তোমায়

আমি দেখবো চেয়ে চেয়ে
এই কি আমার অনেক চাওয়ার 
সেই মনেরই মেয়ে
কোন ছলে যে সে যাও তুমি ভেসে 
নেই যে মুখেতে ভাষা 
ওই দুটি চোখে, মোর ছায়া দেখে 
বুঝেছি এ ভালোবাসা 
হয় যদি দেখা পথে পথে একা 
রয়েছি এ আশায়! রয়েছি এ আশায়!
ওগো সুচরিতা চির পরিচিতা 
স্বয়নে-স্বপ্নে নয় জাগরণে
কি জানি কোথায় দেখেছি তোমায়


🔊 আমার মতামত - কী অসাধারণ মারাত্মক কম্পোজিশন! এই গান সুধীন বাবুর মতো ক্ষণজন্মা প্রতিভাই রচনা করতে পারেন। কী Orchestration আর ধনঞ্জয় ভট্টাচার্যের স্বর ও গায়কী ভারতীয় ও পাশ্চাত্ত সংগীতের এক অনন্য শ্রুতিমধুর মেলবন্ধন ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম