Anindita সিনেমার একটা দৃশ্যে একটা ছবি হাতে নিয়ে চোখ, মুখের যে সুন্দর উপস্থাপন করেছেন শুভেন্দু বাবু সেটা নজর কাড়ার মতো। এই পোষ্টে সেই সিনেমার সেই অমর গানটার লিরিক্স শেয়ার করবো। কিশোর কুমারের কণ্ঠে হেমন্ত মুখার্জীর অনবদ্য শ্রুতিমধুর সুরারোপ এক অতীন্দ্রিয় অনুভূতি এনে দেয়। গানের নাম - ওগো নিরুপমা করিও ক্ষমা
🎧 Song Credits:
শিল্পী - কিশোর কুমার
Ogo Nirupama Korio Khoma Song Lyrics 👇
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে
পারিলাম না..
পারিলাম না তো কিছুতেই,
ওগো নিরুপমা।
[হয়তো তোমার অনেক কিছুই আছে,
তবু নেই দাম তার কোনই আমার কাছে] - ২ বার
আমার এ পথ তোমার পথের সাথে
মিলবেনা যেন কিছুতেই,
মিলবেনা যেন কিছুতেই...
ওগো নিরুপমা!
[লতার মতই, জড়িয়ে রয়েছ গাছে
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে] - ২ বার
এমন মধুর ভঙ্গিমা আমি কোনদিন-
ভুলবোনা যেন কিছুতেই,
ভুলবোনা যেন কিছুতেই...
ওগো নিরুপমা, করিও ক্ষমা!
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে
পারিলাম না..
পারিলাম না তো কিছুতেই,
ওগো নিরুপমা!
🔊 আমার মতামত - এই গানটা অবশ্যই কিশোর কুমার অবশ্যই দারুণ গেয়েছেন কিন্তু খুব সাধারণ কথার ওপরে এমন অনবদ্য শ্রুতিমধুর সুরারোপ করার জন্য হেমন্ত মুখোপাধ্যায় এর অনেক বেশি কৃতিত্ব প্রাপ্য। হয়তো হেমন্ত বাবু বলেই এই অসামান্য সুরসৃষ্টি সম্ভব হয়েছে ❤️