যুগের সাথে সাথে সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায় একটা সুষম সঙ্গীত আর একটা বিষম সঙ্গীত কিন্তু আমরা বিভোর হয়ে আজও শুনছি সেই সব কালজয়ী গানগুলো তবুও যেন তৃষ্ণা মেটে না। এই সব কালজয়ী গানের পেছনে গীতিকারের ভুমিকা অপরিসীম তেমনি গৌরিপ্রসন্ন মজুমদার বাংলা গীতি কবিতার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র যেন। এই পোষ্টে তাঁরই লেখা একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - এই মেঘলা দিনে একলা
🎧 Song Credits:
অ্যালবাম - Ami Je Tomari - Romantic Hits (Hemanta Mukherjee)
গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার - হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী - হেমন্ত মুখোপাধ্যায়
লেবেল - সারেগামা
Ei Meghla Dine Ekla Song Lyrics 👇
এই মেঘলা দিনে এক'লা ঘরে থাকে না তো মন
কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ?
এই মেঘলা দিনে এক'লা ঘরে থাকে না তো মন
কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ?
[যুঁথি বলে ওই হাওয়া, করে শুধু আসা যাওয়া] - ২ বার
হায় হায়রে, দিন যায়রে, ভরে আঁধারে ভুবন -
কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ?
এই মেঘলা দিনে এক'লা ঘরে থাকে না তো মন
কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ?
[শুধু ঝরে ঝর ঝর আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন!] - ২ বার
[আজ আমি ক্ষণে-ক্ষণে কি যে ভাবি আনমনে] - ২ বার
তুমি আসবে ওগো হাসবে! কবে হবে সে মিলন
কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ?
এই মেঘলা দিনে এক'লা ঘরে থাকে না তো মন
কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ?
🔊 আমার মতামত - কি মিষ্টি গলা কি মিষ্টি সুর কি মিষ্টি কথা কি মিষ্টি প্রেমের প্রকাশ! অসাধারণ। পুজোর দিনে মাইকে এই গানটা শুনলে যে অনুভূতি আসে পুরো ঐশ্বরিক অনুভূতি এক আশ্চর্য আত্মিক প্রশান্তি। এই গান শুনলে মনে হয় যেন আমরা বাঙালিরা কত সমৃদ্ধ জাতি ❤️