আলপনা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর সিনেমাতে প্লেব্যাক করার পর অনেক সিনেমাতে গান করেছেন তার মধ্যে - সহধর, বিধিলিপি, ভাঙ্গাগড়া, কড়ি ও কোমল, সাহেব বিবি গোলাম অন্যতম
সুচিত্রা সেন অভিনীত সিনেমা অগ্নিপরীক্ষা, সাগরিকাতে প্লেব্যাক করেছিলেন আলপনা বন্দ্যোপাধ্যায়ের যদিও এই দুটি সিনেমাতে সুচিত্রা সেনের লিপে গান ছিলো না কিন্তু গানগুলো ভীষন জনপ্রিয়তা পেয়েছিলো। এই পোস্টে সাগরিকা সিনেমার সেই জনপ্রিয় গানটির লিরিক্স শেয়ার করবো। গানের নাম - হৃদয় আমার সুন্দর তব
🎧 Song Credits:
শিল্পী - আলপনা বন্দ্যোপাধ্যায়
Hridoy Amar Sundor Tobo Song Lyrics 👇
হৃদয় আমার সুন্দর তব পায়,
বকুলের মতো ঝরিয়া পড়িতে চায়
হৃদয় আমার সুন্দর তব পায়,
বকুলের মতো ঝরিয়া পড়িতে চায়
মনের কামনা গুলি ওঠে মনিহার হয়ে দুলি
মোর মনের কামনা গুলি ওঠে মনিহার হয়ে দুলি
[সে মালা গোপনে তোমারে শুধু জড়ায়] - ২ বার
সুন্দর তব পায়, বকুলের মতো ঝরিয়া পড়িতে চায়
হৃদয় আমার সুন্দর তব পায়,
বকুলের মতো ঝরিয়া পড়িতে চায়
[হৃদয় আমার সূর্যমুখীর মতো
মুখপানে তব চেয়ে রয়, চেয়ে রয় অবিরত] - ২ বার
[ভীরু ভালোবাসা মম, জ্বলে প্রদীপের শিখা সম] - ২ বার
নিজেরে দহিয়া তব মুখ উজলায়
সুন্দর তব পায়, বকুলের মতো ঝরিয়া পড়িতে চায়
হৃদয় আমার সুন্দর তব পায়,
বকুলের মতো ঝরিয়া পড়িতে চায়
🔊 আমার মতামত - আমি বুঝি এবং মানি অসাধারন সৃজনশীল সৃষ্টি বলতে এই ধরনের গানগুলিকে বুঝায়, যে গানগুলি হাজার বার শুলেও একটুও আবেদন কমবেনা, যুগ যুগ ধরে মানুষের মনকে তৃপ্তি দিয়ে যাবে ❤️