আলপনা বন্দ্যোপাধ্যায় খুব বেশি দিন গানের জগতে থাকেন নি কিন্তু যতদিন গান করেছেন প্রতিটি গান ই মনে রাখার মত। বিদ্যাসাগর সিনেমাতে আলপনার কণ্ঠে বিখ্যাত গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - মাটির ঘরে আজ নেমেছে চাঁদ
🎧 Song Credits:
শিল্পী - আলপনা বন্দ্যোপাধ্যায়
Matir Ghare Aaj Nemeche Chad Song Lyrics 👇
[মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে
আজ নেমেছে চাঁদ] - ২ বার
বলি ও চকোরি, বলি ও চকোরি
চোখ মেলে দেখ মিটুক মনের স্বাদ রে
বলি ও চকোরি চোখ মেলে দেখ
মিটুক মনের স্বাদ রে
মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে
আজ নেমেছে চাঁদ
[কেনো ঘোমটা দিয়ে মুখ লুকালি
এলো যে তোর বর] - ২ বার
ওযে বাঁকা ভুরুর ধনুর টানে ছড়ায় ফুলশর
ওযে বাঁকা ভুরুর ধনুর টানে ছড়ায় ফুলশর
[যেন পালিয়ে না যায় - চরণ দুটি
পরাণ দিয়ে বাঁধ রে] - ২ বার
মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে
আজ নেমেছে চাঁদ
রসিক ভ্রমর তুমি হে বর, তুমি রসিক বঁধু,
ফুলেরে তুষিয়া আগে পরে খেও মধু।
[সিঁথায় দিও সোহাগ সিঁদূর, চরণধূলি মাথে] - ২ বার
চাঁদমুখে তাম্বুল দিও - শঙ্খবালা হাতে
আহা! চাঁদমুখে তাম্বুল দিও - শঙ্খবালা হাতে
[আর হৃদয় দিয়া হৃদয় ধরো - পেতে প্রেমের ফাঁদ রে] - ২ বার
মাটির ঘরে আজ নেমেছে চাঁদরে
আজ নেমেছে চাঁদ
বলি ও চকোরি
চোখ মেলে দেখ মিটুক মনের স্বাদ রে
মাটির ঘরে আজ নেমেছে চাঁদরে
আজ নেমেছে চাঁদ
🔊 আমার মতামত - আলপনা বন্দ্যোপাধ্যায় এর গান শুনতে শুনতে আমার নিজের বাড়িকে মনে হয় কল্পলোকের মায়ময় কোন পুরীতে বসে আছি। এতোটাই স্মৃতি কাতর, কল্পলোকে থাকি ❤️