একদিন মাথার বালিশকে হারমোনিয়াম বানিয়ে আপন মনে বাবার ই গান গাইছিলেন ছোট্ট আলপনা বন্দ্যোপাধ্যায়। বাবা আলপনার গান শুনে বিস্মিত হলেন এবং বুঝলেন মেয়ের গলায় সুর আছে। আর গলাটাও চমৎকার। পরদিন থেকেই শুরু হলো গানের তালিম নেয়া। শুরু হলো নতুন পথ চলা
খুব বেশি দিন গানের জগতে থাকেন নি কিন্তু যতদিন গান করেছেন প্রতিটি গান ই মনে রাখার মত। এই পোষ্টে যে গানের লিরিক্স শেয়ার করবো সেই গানটি লিখেছেন পবিত্র মিত্র এবং সুরকার নচিকেতা ঘোষ। গানের নাম - বকুল গন্ধে যদি বাতাস অন্ধ হয়ে
🎧 Song Credits:
শিল্পী - আলপনা বন্দ্যোপাধ্যায়
Bakul Gandhe Jodi Batas Song Lyrics 👇
বকুল গন্ধে যদি বাতাস অন্ধ হয়ে
তোমার আমার কাছে আসে,
তুমিও জানবে কিছু, আমিও বুঝবো কিছু
আভাসে...
যে কথাটি আজো বলা হল না, হল না
সে কথাটি তুমি যেন বলো না, বলো না -
অনেক তারার মেলা বসবে যখন দূর আকাশে,
তুমিও জানবে কিছু, আমিও বুঝবো কিছু
আভাসে...
[একমুঠি ঝরা এই বকুলে
অনেক সুরভি মিশে রয়েছে
অনেক না বলা কথা
আমার এ মন ওগো তোমার মনের কাছে কয়েছে] - ২ বার
এই স্মৃতি ভুলে তুমি যেয়ো না, যেয়ো না,
পথে যেতে ফিরে ফিরে চেয়ো না, চেয়ো না
তোমার আমার দেখা নয় তো শুধুই মধুমাসে!
তুমিও জানবে কিছু, আমিও বুঝবো কিছু
আভাসে...
বকুল গন্ধে যদি বাতাস অন্ধ হয়ে
তোমার আমার কাছে আসে,
তুমিও জানবে কিছু, আমিও বুঝবো কিছু
আভাসে...
🔊 আমার মতামত - আলপনা বন্দ্যোপাধ্যায় এর গান শুনতে শুনতে আমার নিজের বাড়িকে মনে হয় কল্পলোকের মায়ময় কোন পুরীতে বসে আছি। এতোটাই স্মৃতি কাতর, কল্পলোকে থাকি। অনুভূতি এই গানে শুধুই শুনে, লিখে প্রকাশ করা যায় কি? ❤️