একটা গোটা দশক যিনি গানের জগতে দাপিয়ে বেরিয়েছেন, যার গান রেডিওর অনুরোধের আসরে বার বার শোনাতে হত আজকের পোষ্টে তাঁর গানের লিরিক্স ই শেয়ার করবো। শ্যামল গুপ্তের কথা ও শ্যামল মিত্রের সুরে সেই গানের নাম - আবছা মেঘের ওড়না গায়ে
🎧 Song Credits:
শিল্পী - আলপনা বন্দ্যোপাধ্যায়
Abchha Megher Orna Gaye Song Lyrics 👇
আবছা মেঘের ওড়না গায়ে
ওগো চাঁদের মেয়ে
সারাটি রাত ঘুম আসে না কার'বা পথ চেয়ে
দিনের শিশির ঝড়ে কেনো নয়ন দুটি বেয়ে
ওগো চাঁদের মেয়ে
আবছা মেঘের ওড়না গায়ে
ওগো চাঁদের মেয়ে
চাঁদের মেয়ে কে সে এমন
সঁপেছ মন যারে
অবহেলায় যে তোমায় পালিয়ে যেতে পারে
একলা বসে আকাশের ওই জালনা খানির ধারে
উদাস হয়ে ভাবনা তোমার কোথায় চলে ধেয়ে
দিনের শিশির ঝড়ে কেনো নয়ন দুটি বেয়ে
ওগো চাঁদের মেয়ে
আবছা মেঘের ওড়না গায়ে
ওগো চাঁদের মেয়ে
বকুল তোমার ব্যাথার বেথী, চাঁপা তোমার সাথী
তাদের ও তাই পাতার ভরে পোহায় না যে রাতি
পোহায় না যে রাতি...
ঝিলিমিলি তারার বাতি জ্বলে আকাশ জুড়ে
পথিক হওয়া বন্ধু হয়ে অনেক অনেক দূরে
তোমার মরমিয়ার খোজে বেড়ায় ঘুরে ঘুরে
ওই শোন আজ কি নাম ধরে পাপিয়া যায় গেয়ে
দিনের শিশির ঝড়ে কেনো নয়ন দুটি বেয়ে
ওগো চাঁদের
আবছা মেঘের ওড়না গায়ে
ওগো চাঁদের মেয়ে
সারাটি রাত ঘুম আসে না কার'বা পথ চেয়ে
দিনের শিশির ঝড়ে কেনো নয়ন দুটি বেয়ে
ওগো চাঁদের মেয়ে
ওগো চাঁদের মেয়ে
ওগো চাঁদের মেয়ে
🔊 আমার মতামত - আলপনা বন্দ্যোপাধ্যায় এর গান শুনতে শুনতে আমার নিজের বাড়িকে মনে হয় কল্পলোকের মায়ময় কোন পুরীতে বসে আছি। এই সব গানে মোহিত করার একটা জাদু আছে ❤️