রতন অধিকারী পরিচালিত সিনেমা আপন হলো পর রিলিজ হয়েছিলো ২০০০ সালে। সেই সিনেমাতে অভিনয় করা অভিষেক এবং শ্রীলেখা মিত্রের একটা গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - কত ইঞ্চি তোমার কলজেটা 😆
🎧 Song Credits:
শিল্পী - দেবাশিস ব্যানার্জি /
Koto Inchi Tomar Koljeta Song Lyrics 👇
কত ইঞ্চি তোমার কলজেটা
সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা
ফিতে দিয়ে ভালোবাসা যদি বা মাপা যেত
সত্যি বলনা কি দারুণ হতো!
সত্যি বলনা কি দারুণ হতো...
কত ইঞ্চি তোমার কলজেটা
সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা
তোমার মাপটা যদি নাই বলো
তবে কোন মাপে বলো সেলাই করি
তোমার পাশে জীবন ধরে
বলো না কোন মাপে নিজেকে ধরি
কত ইঞ্চি তোমার কলজেটা
সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা
ফিতে দিয়ে ভালোবাসা যদি বা মাপা যেত
সত্যি বলনা কি দারুণ হতো!
সত্যি বলনা কি দারুণ হতো...
অন্য কারোর যদি সাথী হবো
তবে তোমায় কেনো এ মন দিলাম
ঝিকিমিকি কত রাত গেলো আমি
শুধু শুধুই তোমায় ভেবে,
ভেবে কাটালাম
কত ইঞ্চি তোমার কলজেটা
সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা
ফিতে দিয়ে ভালোবাসা যদি বা মাপা যেত
সত্যি বলনা কি দারুণ হতো!
সত্যি বলনা কি দারুণ হতো...
🔊 আমার মতামত - এই গান শুনে ছোট বেলার কথা মনে পড়ে যায় আমার এখন শুনলে হাসি পায় ঠিকই কিন্তু আমার ছোটবেলায় ETV Bangla (এখন Colors Bangla নামে পরিচিত) তে C/O সিনেমা নামে একটা অনুষ্ঠান হতো এবং সেই অনুষ্ঠানে এই সব সময়ের গান গুলো হতো
এই সিনেমাতে শ্রীলেখা মিত্র মানে বিজলি পকেটমার ছিল তারপর অভিষেকের চেষ্টায় পকেটমারি ছেড়ে জামা কাপড় সেলাইয়ের কাজ করে। সেই কথা মাথায় রেখেই হয়তো গীতিকার এই ধরনের গানের কথা লিখেছে। হতেই পারে নাকি? আপনার অন্য কিছু চিন্তা হলে কমেন্টে জানান ❤️