Som Mangal Budh (সোম মঙ্গল বুধ) Lyrics

আপন হলো পর সিনেমা রিলিজ হয়েছিলো ২০০০ সালে এবং পরিচালনায় ছিলেন রতন অধিকারী। এই সিনামাতে বিভিন্ন শিল্পীর মধ্যে একজন ছিলেন পাঞ্জাবী শিল্পী জসপিন্দর নরুলা বাংলা আইটেম গানে সে সময়ে খুব জনপ্রিয় ছিলো এই পোষ্টে সেই গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - সোম মঙ্গল বুধ

🎧 Song Credits:
অ্যালবাম - Apon Holo Por (2000)
গীতিকার - গৌতম সুস্মিত
সুরকার বাবুল বোস

Som Mangal Budh Song Lyrics 👇

সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার 
আমার হাতেও থাকে কাজ হাজার 
শুক্র শনি বার ধৈর্য ধরো 
রোববারে চুটিয়ে প্রেম করো
রোববারে চুটিয়ে প্রেম করবো 
করো না...

আমায় দেখে, থাকবে না আর 
তোমার মনে সোনা নো টেনশন 
ভালোই জানো, আমার মনে! 
আছে তোমার নামে রেসেরভেশন
তাহলে চিন্তা কি?  ওয়েট করো 
রোববারে চুটিয়ে প্রেম করবো
করো না...

জমে থাকা, অনেক কথা 
দেবো তোমার কানে উজাড় করে 
দেখা না হওয়া দুঃখটাকে
পুশিয়ে দেবো আমি প্রেমের ঝড়ে 
রাগ করো না প্লিজ, সবুর করো 
রোববারে চুটিয়ে প্রেম করবো
রোববারে চুটিয়ে প্রেম করবো

সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার 
আমার হাতেও থাকে কাজ হাজার 
শুক্র শনি বার ধৈর্য ধরো 
রোববারে চুটিয়ে প্রেম করো
রোববারে চুটিয়ে প্রেম করো
রোববারে চুটিয়ে প্রেম করো
করো না...

🔊 আমার মতামত - এই গান শুনে ছোট বেলার কথা মনে পড়ে যায় আমার এখন শুনলে হাসি পায় ঠিকই কিন্তু আমার ছোটবেলায় ETV Bangla (এখন Colors Bangla নামে পরিচিত) তে C/O সিনেমা নামে একটা অনুষ্ঠান হতো এবং সেই অনুষ্ঠানে এই সব সময়ের গান গুলো হতো ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম