এই পোষ্টে শেয়ার করবো এমন একটি গানের লিরিক্স যেটা সুধীন দাশগুপ্ত তাঁর ছেলে সৌম্যর জন্য বানিয়েছিলেন এমন একটি গানের আদলে তৈরি। গানটি গেয়েছে শ্যামল মিত্র এবং এই গানটাই শ্যামল মিত্রের কন্ঠকে চির স্মরণীয় করে রেখে দিয়েছে। গানের নাম - কি নামে ডেকে বলবো তোমাকে
🎧 Song Credits:
অ্যালবাম - Chiradiner Sathi - Nirbachito Premer Gaan - Vol. 2
গীতিকার - সুধীন দাশগুপ্ত
সুরকার - সুধীন দাশগুপ্ত
শিল্পী - শ্যামল মিত্র
Ki Name Deke Bolbo Tomake Song Lyrics 👇
[কি নামে ডেকে বলবো তোমাকে
মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে] - ২ বার
আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে
যেতে যতে পায়ে পায়ে গেছি জড়িয়ে
আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে
যেতে যতে পায়ে পায়ে গেছি জড়িয়ে
কি করি ভেবে যে মরি বলবে কি লোকে
মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে
কি নামে ডেকে বলবো তোমাকে
মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে
[পালাতে পারি নি আমি যে দিশাহারা
দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা] - ২ বার
[ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে
জানি না তোমার মনেও কি এত প্রেম আছে] - ২ বার
সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে
মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে
[কি নামে ডেকে বলবো তোমাকে
মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে] - ২ বার
🔊 আমার মতামত - এইসব গান চোখ বন্ধ করলে শুনলে মন যেন পবিত্র হয়ে ওঠে। গানজুড়ে এক অদ্ভুত ভালো লাগা আর প্রশান্তি আছে। স্বর্ণ যুগের অসাধারণ গান। স্বর্ণ যুগ তো আর ফিরে আসবেনা বাংলা গানে। তবু সেই সময়ের সম্পদকে যথাসম্ভব রক্ষা করা সকল বাংলাভাষী মানুষের উচিত ❤️