শঙ্খবেলা সিনেমাতে নায়ক উত্তম কুমারের গলায় কে গাইবেন সেই সিলেকশন চলছে। বিভিন্ন রকম নাম ঘোরাঘুরি করছে মহিলা কন্ঠ হিসেবে লতা মঙ্গেশকরের নাম ঠিক হলো কিন্তু পুরুষ কন্ঠটি কে হবেন সেটা নিয়ে একটু ডিলেমা চলছে
সিনেমার সাথে জড়িয়ে থাকা একজন বিখ্যাত ব্যাক্তিত্ব তিনি সিদ্ধান্ত নিলেন যে গান গুলো যদি কেউ গায় তাহলে মান্না দে ই গাইবেন। সিনেমার সাথে জড়িয়ে থাকা প্রতিটা মানুষ সেই সিদ্ধান্তে রীতিমত অবাক হলেন। একে তো রোম্যান্টিক গান আর সেই সময়ে এমন সিদ্ধান্ত একটু অদ্ভুত ছিলো। সিনেমার গান রিলিজ হলো
শঙ্খবেলা সিনেমার গান দর্শক-শ্রোতাদের মুখে মুখে ঘুরতে লাগলো এবং গান গুলো রিলিজ করার পরে উত্তম কুমার থেকে শুরু করে বাকি সবাই এক বাক্যে স্বিকার করে নিলেন যে, ভদ্রলোকের সিদ্ধান্তে কোন ভুল ছিলো না। সেই ভদ্রলোকের নাম সুধীন দাশগুপ্ত। এই পোষ্টে তাঁর লিখা এবং সুর করা হার মানা হার সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো যে গানের নাম - এসেছি আমি এসেছি, দূর থেকে বহু দূরে
🎧 Song Credits:
Esechi Ami Esechi Song Lyrics 👇
এসেছি আমি এসেছি, দূর থেকে বহু দূরে
পথে পথে ঘুরে ঘুরে এসেছি আমি এসেছি
কি আনন্দ এই বসন্ত
আজ তোমরই এ কুঞ্জের পারে
তুমি দাও সাড়া দাও
এসে নাও ডেকে নাও
কেনো বসে আছো বন্ধ দ্বারে?
কি আনন্দ এই বসন্ত
আজ তোমরই এ কুঞ্জের পারে
পরো পরো মালা পরো
সাজো আমারই পুষ্পহারে
কি আনন্দ এই বসন্ত
আজ তোমরই এ কুঞ্জের পারে
[চেয়ে দেখো দিগন্ত জুড়ে
কত পখি যায় উড়ে] - ২ বার
ঘুরে ঘুরে বহু দূরে
ওরা ডাকে তোমারে আমারে
পরো পরো মালা পরো
সাজো আমারই পুষ্পহারে
তুমি দাও সাড়া দাও
এসে নাও ডেকে নাও
কেনো বসে আছো বন্ধ দ্বারে?
কি আনন্দ এই বসন্ত
আজ তোমরই এ কুঞ্জের পারে
[আমি খুশির দুরন্ত ঝড়ে
ছুটে আসি এ আসরে] - ২ বার
মন ভরে আলো করে
বাঁধ ভঙ্গা প্রানেরই জোয়ারে
কি আনন্দ এই বসন্ত
আজ তোমরই এ কুঞ্জের পারে
তুমি দাও সাড়া দাও
এসে নাও ডেকে নাও
কেনো বসে আছো বন্ধ দ্বারে?
কি আনন্দ!
🔊 আমার মতামত - এ গান বাংলা গানের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যেমন লিরিক্স তেমনি সুর। এ গানকে কোন সময়ের ফ্রেমে বাধা যাবে না, এ গান সব কালের সব সময়ের ❤️