Akdin Sei Din Sangeebihin (একদিন সেইদিন সঙ্গীবিহীন পথে) Lyrics

একদিন সেইদিন সঙ্গীবিহীন এই গানের পেছনে একটা ইতিহাস রয়েছে। সুধীন দাশগুপ্ত প্রথমে বনশ্রী সেনগুপ্তের জন্যে অন্য একটি গান রেখে ছিলেন যে গানের নাম - বন্য বন্য এ অরণ্য ভালো কিন্তু তিনি এই গানটি সুধীন বাবুকে বদলে দিতে বলেন যদিও এ গানটি পরে আরতি মুখোপাধ্যায় গেয়েছিলো এবং সেটি সুপারহিট হয়েছিলো 

পরবর্তীতে বনশ্রী সেনগুপ্ত কে গানটা বদলে দেয়াহ হয়েছিলো এই গানটি - একদিন সেইদিন সঙ্গীবিহীন। এই গানটি ও সুপারহিট হয়েছিলো সে সময়ে। এই পোষ্টে এই গানের লিরিক্স শেয়ার করবো 

🎧 Song Credits:
অ্যালবাম - Aaj Bikeler Dake - Banasree Sengupta

Akdin Sei Din Sangeebihin Song Lyrics 👇

একদিন সেইদিন সঙ্গীবিহীন পথে চলে যেতে হবে,
একদিন সেইদিন ক্লান্তিবিহীন স্রোতে ভেসে যেতে হবে
কি হবে ভেবে কী হবে কী না হবে,
কি হবে চেয়ে কে রবে কে না রবে,
জানিনা কী হারাবে কবে 
জানি না, জানি না হারাবে কি পাবে  

গুন গুন গুন গুন সেই সময়েরই ওই ভ্রমর আসে যায়
ঝুর ঝুর ঝুর ঝুর সেই ঝরা ফুলের কোন আশা যে হারায়
যা ছিল যেখানে থাকে না সেখানে বোঝো না কেন তবে
কি হবে ভেবে কী হবে কী না হবে,
কি হবে চেয়ে কে রবে কে না রবে,
জানিনা কী হারাবে কবে 
জানি না, জানি না হারাবে কি পাবে

রিম ঝিম রিম ঝিম ঝড় বাদলেরই রাত আসে গেলে দিন,
শন শন শন শন কোন হাওয়া এসে কি খোঁজে আলোহীন
তবু তো আঁধারে থাকে না বাধা রে, কে পড়ে থাকে কবে
কি হবে ভেবে কী হবে কী না হবে,
কি হবে চেয়ে কে রবে কে না রবে,
জানিনা কী হারাবে কবে 
জানি না, জানি না হারাবে কি পাবে

একদিন সেইদিন সঙ্গীবিহীন পথে চলে যেতে হবে,
একদিন সেইদিন ক্লান্তিবিহীন স্রোতে ভেসে যেতে হবে
কি হবে ভেবে কী হবে কী না হবে,
কি হবে চেয়ে কে রবে কে না রবে,
জানিনা কী হারাবে কবে 
জানি না, জানি না হারাবে কি পাবে। 

🔊 আমার মতামত - গঙ্গাজলে গঙ্গাপুজোর মত বনশ্রী সেনগুপ্তের গান শ্রবণের মাধ্যমেই তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাই। অপূর্ব একটা গান বনশ্রীদির ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম