Jetha Achhe Ogo Sudhu Nirobata (যেথা আছে ওগো শুধু নিরবতা) Lyrics

গৌরীপ্রসন্ন মজুমদারের চেষ্টাতে প্রথম প্লেব্যাক করেছিলেন আলপনা বন্দ্যোপাধ্যায় এবং রবিন চট্টোপাধ্যায়ের সুরে ফলত এই জুটির প্রতি চিরকালীন একটা দুর্বলতা ছিলো তাঁর। প্রথম বেসিক রেকর্ড ও বের হয়েছিলো ১৯৫১ সালে সুরকার রবীন বাবু ও গীতিকার গৌরি বাবু 

একদিন কাকলিয়া রোডের বাড়িতে হাজির গৌরি বাবু ও শ্যামল মিত্র। গৌরি বাবা এসেই বললেন - এনা চা খাবো। আলপনা বন্দ্যোপাধ্যায় চা বানিয়ে নিয়ে এসে দেখলেন দুজন'ই তখন বসে পড়েছে একজন একটা করে গানের লাইন লিখছেন আরেকজন সুর বসাচ্ছেন তাতে এভাবে আস্ত একটা গান লিখে ফেললেন গৌরীপ্রসন্ন মজুমদার আর তাতে সুর করে ফেললেন শ্যামল মিত্র

গান শেষ হওয়াতে গোরি বাবু উচ্ছ্বসিত হয়ে আলপনা বন্দ্যোপাধ্যায় কে বললেন গানটা তুই গাইবি। ১৯৫৫ সালে গানটা রিলিজ হলো তাঁর পর থেকে অনুরোধের আসরে নিয়মিত জায়গা করে নিয়েছিলো গানটি

🎧 Song Credits:
অ্যালবাম - Ami Alpana Enke Jai - Alpana Bandyopadhyay 
সুরকার শ্যামল মিত্র

Jetha Achhe Ogo Sudhu Nirobata Song Lyrics 👇

যেথা আছে ওগো শুধু নিরবতা
কথা লয়ে খেলা নেই
এই নিরজনে তোমায় যেন গো 
চিরদিন খুজে পাই
যেথা আছে ওগো শুধু নিরবতা

যেথায় ফাগুনও বেলায়, নীরব মনেরও খেলায়
তোমার প্রেমের পরশে যে আমি
নিজেরে ভুলিতে চাই... 
নিজেরে ভুলিতে চাই
যেথা আছে ওগো শুধু নিরবতা

তুমি আমি সেথা চিরতরে যবে 
এক হয়ে মিশে যাবো 
স্বপনে যে ছিলো
তারে আমি ওগো জীবনে খুজিয়া পাবো 
যেথায় তোমার ও কাছে শুধু 
তোমার প্রাণে গভীরে যেন গো 
নিরবে হারায়ে যাই... 
নিরবে হারায়ে যাই

যেথা আছে ওগো শুধু নিরবতা
কথা লয়ে খেলা নেই
এই নিরজনে তোমায় যেন গো 
চিরদিন খুজে পাই
যেথা আছে ওগো শুধু নিরবতা

🔊 আমার মতামত - আমি বুঝি এবং মানি অসাধারন সৃজনশীল সৃষ্টি বলতে এই ধরনের গানগুলিকে বুঝায়, যে গানগুলি হাজার বার শুলেও একটুও আবেদন কমবেনা, যুগ যুগ ধরে মানুষের মনকে তৃপ্তি দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম