স্টুডিও পাড়ায় একদিন একটা গাড়ি এলো এবং সেই গাড়ি থেকে নামলো এক সু-দর্শন নায়ক। নেমেই দেখতে পেলেন দূরে দারিয়ে আছেন তাঁর পরিচত একজন শিল্পী। নায়ক নিজেই গেলেন তাঁর কাছে এবং জিজ্ঞাসা করলেন - আলপ'স এখানে? কেমন আছো?
সেই গায়িকা বললেন তিনি গানের কারনেই এসেছেন তখন নায়ক বললেন ভাবছি একটা সিনেমা করবো তাতে তুমি আমার নায়িকা হবে আবার গান ও গাইবে। এ কথা শুনে সে গায়িকা তো লজ্জায় লাল। বললেন না দাদা আমি সিনেমা করলে ফ্লপ করবে। ওটা বরং তুমি ই করো আমি বরং গানটাই গাই
একটা গোটা দশক যিনি গানের জগতে দাপিয়ে বেরিয়েছেন, যার গান রেডিওর অনুরোধের আসরে বার বার শোনাতে হত আজকের পোষ্টে তাঁর গানের লিরিক্স ই শেয়ার করবো। ও হ্যা সেদিনের সেই নায়ক ছিলেন উত্তম কুমার এবং উত্তম কুমারের সেদিনের আলপ'স ছিলেন আলপনা বন্দ্যোপাধ্যায় ও হ্যা গানের নাম - ছোট্ট পাখি চন্দনা
🎧 Song Credits:
অ্যালবাম - Chhotto Pakhi Chandana- Alpana Banerjee
গীতিকার - পবিত্র মিত্র
Chotto Pakhi Chandana Song Lyrics 👇
ছোট্ট পাখি চন্দনা
ও আমার ছোট্ট পাখি চন্দনা,
একটি শিসে জাগিয়ে গেল, লাগছে তাও মন্দ না
ও আমার ছোট্ট পাখি চন্দনা
ছোট্ট চাঁপার কলি শোনো,
শোনো তোমায় বলি শোনো, শোনো তোমায় বলি
আমার এ মন মাতিয়ে গেল, সে শুধু তার গন্ধ না
লাগছে তাও মন্দ না
ও আমার ছোট্ট পাখি চন্দনা
কালো দিঘির কোলে কোলে
ছোট্ট শালুক দোদুল দোলে
ছোট্ট শালুক দোলে...
তারও চলে রাত্রি জেগে দূরে চাঁদের বন্দনা
লাগছে তাও মন্দ না
ও আমার ছোট্ট পাখি চন্দনা
ছোট্ট দু’টি কথা ভরা মুখরতা-
আমার হৃদয় দুলিয়ে দিলো
সে শুধু তার ছন্দ না
লাগছে তাও মন্দ না
ও আমার ছোট্ট পাখি চন্দনা
একটি শিসে জাগিয়ে গেল, লাগছে তাও মন্দ না
ও আমার ছোট্ট পাখি চন্দনা
🔊 আমার মতামত - ছড়ার গানে আল্পনা বন্দ্যোপাধ্যায় অতুলনিয়া। সত্যি, এইরকম ছড়ার গান এখন আর শোনা যায়না। ছড়ার গানের আর একজন শিল্পীর কথা মনে পড়ছে তিনি হলেন
জপমালা ঘোষ ❤️