আলপনা বন্দ্যোপাধ্যায়ের আসল নাম ছিলো এনা এবং সেই এনা থেকে আলপনা কিভাবে হলো সেটা বলি - ১৯৩৮ সালে প্রথম রেডিওতে গান করেছিলেন তিনি। গেয়েছিলেন বাবার লিখা দুটো গান এবং সেই সাথে একটা গীত ও একটা ভজন। সেদিন ই বাবা ছোট্ট এনাকে ডেকে বললেন - তোমার নাম এখন থেকে আলপনা
ছোট্ট এনার সে নাম মোটেও পছন্দ নয় তখন বাবা বললে- এখন কাদলেও পরে এই নামেই বিখ্যাত হবে এবং হয়ছেনও। চারিদিকে নাম ছড়িয়ে পরেছিলো আলপনা বন্দ্যোপাধ্যায়। একদিন ডাক এলো গ্রামোফোন কম্পানি থেকে। সেখানে মিঃ পি কে সেন বললেন - তোমাকে নিয়ে একটা দারুণ গান লেখা হয়েছে। তুমি ই গাইবে। যাও ভূপেন হাজারিকার সাথে দেখা করো
গেলেন ভূপেন হাজারিকার বাড়িতে। সেখানে ভূপেন বাবু বললেন - "শোন! মিষ্টি মেয়ে, তোমাকে নিয়ে কি সুন্দর গান হয়েছে। তোমাকে গাইতে হবে" বলে খুব যত্ন করে গানটা তোলালেন। তারপর রেকর্ড হয়ে বের হলো ১৯৫৭ সালে। গানটি লিখেছিলেন পবিত্র মিত্র আর এভাবেই এনা থেকে আলপনা আর তারপর নিজের নামেই গান। গানের নাম - আমি আলপনা একে যাই
🎧 Song Credits:
অ্যালবাম - Millennium Vol .4 - Bengali
গীতিকার - পবিত্র মিত্র
Aami Alpana Enke Jai Song Lyrics 👇
আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়ায়
আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়ায়
ভোরের আলোর মাঝে মায়া ভরা এই সাঁজে
রঙে রঙে আকাশে ও গায়
আলপনা এঁকে যাই আলোয় ছায়ায়
আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়ায়
আকাশের সেই ছবি তোমার মনে
রামধনু ছায়া ফেলে জানে গগনে
তোমার নয়নে তাই তন্দ্রা জাগে, মধুর মায়ায়
তোমার নয়নে তাই তন্দ্রা জাগে, মধুর মায়ায়
আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়ায়
[তোমার আমার এই মধুমিতালী ওঠে যে দুলে
ছল ছল নদী চলে ফুলে মুকুলে ওঠে যে দুলে] - ২ বার
মধুপের গুঞ্জনে যে সুর বাজে
সেই সুর বাজে মোর বুকের মাঝে
আমার ভুবনে তাই ছন্দ দোলে, মোর অজানা!
আমার ভুবনে তাই ছন্দ দোলে, মোর অজানা!
আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়ায়
আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়ায়
ভোরের আলোর মাঝে মায়া ভরা এই সাঁজে
রঙে রঙে আকাশে ও গায়
আলপনা এঁকে যাই আলোয় ছায়ায়
আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়ায়
আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়ায়
🔊 আমার মতামত - আমি বুঝি এবং মানি অসাধারন সৃজনশীল সৃষ্টি বলতে এই ধরনের গানগুলিকে বুঝায়, যে গানগুলি হাজার বার শুলেও একটুও আবেদন কমবেনা, যুগ যুগ ধরে মানুষের মনকে তৃপ্তি দিয়ে যাবে ❤️