Buk Bhora Bhalobasha (বুক ভরা ভালোবাসা নাও উপহার) Lyrics

এই পোষ্টে Apon Holo Por (2000) সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো যার নাম - বুক ভরা ভালোবাসা নাও উপহার। এটা মুলত একটা জন্মদিনের গান। যে গানের মধ্যে রয়েছে শুধু ভালোবাসা আর আবেগ 

🎧 Song Credits:
অ্যালবাম - Apon Holo Por (2000)
গীতিকার - গৌতম সুস্মিত
সুরকার বাবুল বোস
শিল্পী কুমার শানু

Buk Bhora Bhalobasha Song Lyrics 👇

বুক ভরা ভালোবাসা নাও উপহার
বুক ভরা ভালোবাসা নাও উপহার
তোমার দীর্ঘায়ু কামনা করি 
আজ এই শুভ দিনে এই মণিহার 
ছাড়া কি তোমায় দিতে পারি 
(হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, 
হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ)

আমাদের সংসার, স্বপ্নের সংসার 
সুখ আর শান্তির মিলনেতে একাকার
ও আমাদের সংসার, স্বপ্নের সংসার 
সুখ আর শান্তির মিলনেতে একাকার
এই ভাবে একসাথে থাকবো 
কান্নাতে হাসি দিয়ে ঢাকবো 
আজ এই শপথের সাক্ষী সবাই 
এমন খুশির দিনে বলতে পারি 
(হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, 
হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ)

স্নেহ মায়া মমতায় সব হয় প্রিয়জন
প্রেম আর প্রীতি ছাড়া জীবনে কি প্রয়োজন 
ও স্নেহ মায়া মমতায় সব হয় প্রিয়জন
প্রেম আর প্রীতি ছাড়া জীবনে কি প্রয়োজন 
সেই কথা শুধু মনে রাখবো
এইখানে স্বপ্নকে সাজাবো 
আজ এসোনা সেই অঙ্গীকারে 
সবাই সবারই হাতটি ধরি
(হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, 
হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ)

বুক ভরা ভালোবাসা নাও উপহার
বুক ভরা ভালোবাসা নাও উপহার
তোমার দীর্ঘায়ু কামনা করি 
আজ এই শুভ দিনে এই মণিহার 
ছাড়া কি তোমায় দিতে পারি 
(হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, 
হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ)

🔊 আমার মতামত - আমি প্রতিদিন একবার হলেও এই গানটা শুনি, এই গানটার মধ্যে রয়েছে ভালোবাসা মায়া আবেগ। প্রিয় মানুষটাকে বুকের মধ্যে নিয়ে শোনানোর মত শান্তি প্রিয় গান। সত্যি বাংলার এ এক অন্যতম গান যা শুনলে মন জুড়িয়ে যায় ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম