Eto Sur Aar Eto Gaan (এত সুর আর এত গান) Lyrics

এই পোষ্টে যে গানের লিরিক্স শেয়ার করবো সেই গান শুনে তৎকালীন গ্রামোফোণ কোম্পানির পি কে সেন তিনি একটু সময় নিয়ে বলেছিলেন - বাহ, সুবীর ভালো করে গেও। এই গান শুধু জনপ্রিয় নয় অবিস্মরণীয় হয়ে থাকবে। হ্যা সেই অবিস্মরণীয় গানের লিরিক্স শেয়ার করবো যেটা লিখেছেন এবং সুর করেছেন সুধীন দাশগুপ্ত এবং গেয়েছেন সুবীর সেন

🎧 Song Credits:
অ্যালবাম - All Time Greats Subir Sen
শিল্পী সুবীর সেন

Eto Sur Aar Eto Gaan Song Lyrics 👇

এত সুর আর এত গান
যদি কোনো দিন থেমে যায়
সেই দিন তুমিও তো ওগো
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান... 

[কতোদিন আর এ জীবন
কতো আর এ মধু লগন] - ২ বার 
[তবুও তো পেয়েছি তোমায়] - ২ বার 
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান...

[আমি তো গেয়েছি সেই গান
যে গানে দিয়েছি এ প্রান] - ২ বার 
ক্ষতি নেই আজ কিছু আর,
ভুলেছি যতো পিছুটান
[এ জীবনে সবই যে হারায়] - ২ বার 
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান
যদি কোনো দিন থেমে যায়
সেই দিন তুমিও তো ওগো
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান... 

🔊 আমার মতামত - থামবে না থামতে পারেই না। এই গানের আবেদন কখনো ফুরিয়ে যাবার নয়। গানজুড়ে এক অদ্ভুত ভালো লাগা আর প্রশান্তি আছে। স্বর্ণ যুগের অসাধারণ গান। সুবীর সেনের গানের আবেগে ভেসে যাই। ফেলে  আসা দিনগুলো কে মনে করিয়ে দেয় ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম