Banya Banya E Aranya (বন্য বন্য এ অরণ্য ভালো) Lyrics

তখনকার সময়ে কোন এক শিল্পীর কথা ভেবে গান বানানো হতো এবং সেই শিল্পীকে সেই গানই গাইতে হত। একবার ১৯৬৯ সালে সুধীন দাশগুপ্ত প্রিয় এক ছাত্রীর জন্য গান বানিয়েছেন। গানটি সেই ছাত্রীকে শোনা হলো এবং ছাত্রী গান শুনে আবদার করে বসলেন যে, এ গানটা আমাকে বদলে দিন; এ গানটা আমি গাইতে পারবো না। গানটা খুব ভালো, দারুণ গান কিন্তু এ গানটা আমি গাইবো না এ গানটা আমাকে বদলে দিন

সেই ছাত্রীর মুখে এই রকম আবেদন শুনে সুধীন বাবু রীতিমত অবাক। বার বার জিজ্ঞাসা করলেন কি হয়েছে সমস্যা? গানটা কি তোমার পছন্দ নয়? গানটা তুমি গাও মানুষজন খুব পছন্দ করবে। গানটা ভালো লাগবে তোমার গলায় কিন্তু সেই শিল্পী নাছোর। না, তাকে গান বদলে দিতেই হবে। শেষে অনেক চাপা-চাপিতে সেই ছাত্রী বলে উঠলেন - এই গানটা না হয় আমি স্টুডিওতে গেয়ে দিব, গানটা রিলিজ হবে, সুপার হিট ও হবে কিন্তু তারপর তো পাবলিক অনুষ্ঠানে এই গান আমাকে গাইতে হবে। ওটা আমি পারবো না আপনি আমাকে গানটা বদলে দিন। ছাত্রীর আবদারে মন গললো সুধীন বাবুর। তিনি গানটা বদলে দিয়ে অন্য একটা গান দিলেন সেই ছাত্রীকে। 

ঘটনা চক্রে যে গানটাকে সেই ছাত্রীকে দিলেন সে বছর সেই শিল্পীর গলায় গানটা সুপার হিট হলো এবং অরিজিনালি যে গানটা সুধীন বাবু তুলে রেখেছিলেন ওই শিল্পীর জন্যে সেই গানটা সে বছর রিলিজ হলো না। সেই কঠিন গানটা রিলিজ হলো না। এতক্ষন যে ছাত্রীর কথা বললাম তাঁর নাম বনশ্রী সেনগুপ্ত। কঠিন গানটা বদলে যে গানটা তাকে দেয়া হয়েছিলো সেই গানটা ছিলো - একদিন দিন সেই সংগীবিহীন আর যে গানটা তাকে দেয়া হচ্ছিলো সেই গানটা পরের বছর আরতি মুখোপাধ্যায় গাইলেন আর এই গানের নাম ছিলো - বন্য বন্য এ অরণ্য ভালো। এই গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে 

🎧 Song Credits:
অ্যালবাম - Best Of Arati Mukherjee

Banya Banya E Aranya Song Lyrics 👇

[বন্য বন্য এ অরণ্য ভালো] - ২ বার 
অন্ধকারে সূর্য সোনা আলো
অন্যমনে জনারণ্যে বন্দী হয়ে থেকে কি হবে,
কী পাবে, নিজেকে হারাবে। 
লা লা লা লা... 

[বন্ধ ঘরে ঘুরে ফিরে যাবো না আর হা'রিয়ে
স্বপ্ন দেখার সঙ্গী হতে দিও না হাত বাড়িয়ে] - ২ বার 
ভয়ের সঙ্গে ভাব করেছি, ভয় দেখিয়ে ডেকো না! 
না, না, না, না, না, না, না, না, না, না, না, না,
ডেকো না, ডেকো না,
[বন্য বন্য এ অরণ্য ভালো] - ২ বার 
অন্ধকারে সূর্য সোনা আলো
অন্যমনে জনারণ্যে বন্দী হয়ে থেকে কি হবে,
কী পাবে, নিজেকে হারাবে। 
লা লা লা লা... 

[অন্ধ লোভে লোকালয়ে থাকে তোমরা জড়িয়ে,
শূন্য হৃদয় নিয়ে শুধু ছিন্ন সুখে ভরিয়ে] - ২ বার 
অনেকটা পথ পার হয়েছি থমকে যাব ভেবো না! 
না, না, না, না, না, না, না, না, না, না, না, না
ভেবো না, ভেবো না,
[বন্য বন্য এ অরণ্য ভালো] - ২ বার 
অন্ধকারে সূর্য সোনা আলো
অন্যমনে জনারণ্যে বন্দী হয়ে থেকে কি হবে,
কী পাবে, নিজেকে হারাবে। 
লা লা লা লা... 

🔊 আমার মতামত - চিরকালীন আবেদনে পরিপূর্ণ এই গান। চিরসবুজ রঙে রাঙানো এ গান কোনোদিনও পুরাতন হবে না ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম