Amar Moner Vitore (আমার মনের ভিতরে) Song Lyrics

সামন্তবাদী দ্বন্দ্ব নিয়ে তৈরি বাংলা সিনেমাগুলোর মধ্যে দেনমোহর অন্যতম। যদি এই একই সিনেমা হিন্দিতে অভিনয় করেছিলেন সালমান খান এবং সেই সিনেমার নাম ছিলো - সানাম বেওফা। এই পোষ্টে সেই দেনমোহর সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আমার মনের ভিতরে আরেকটি মন

🎧 Song Credits: 
অ্যালবাম - দেনমোহর
গীতিকার -  
শিল্পী রুনা লায়লা

Amar Moner Vitore Song Lyrics 👇

[আমার মনের ভিতরে... 
ও আমার মনের ভিতরে আরেকটি মন
ছটফট ছটফট করে সারাক্ষন! 
আমি কোথায় যাবো, সখী কি করিবো?  
ভাবিতে ভাবিতে শেষে পাগল হবো 
ও আমি কোথায় যাবো, সখী কি করিবো?  
ভাবিতে ভাবিতে শেষে পাগল হবো] - ২ বার 

[আমার এখন তো যৌবনকাল 
বয়সের ধাক্কা কে দেবে সামাল] - ২ বার 
আমারে ধরিতে প্রেমের নদীতে...
আমারে ধরিতে প্রেমের নদীতে
এখনো তো কেউ তো এসে ফেললো না জাল
আমার গরম লাগে সখী সরম লাগে
বুকের ভিতরে যেন কেমন লাগে! 
ও আমার গরম লাগে সখী সরম লাগে
হায় হায়, বুকের ভিতরে যেন কেমন লাগে!

আমার কলিজায় ধরেছে ঘুন
পিরিতের মৌমাছি করে গুন গুন 
হায় হায় আমার কলিজায় ধরেছে ঘুন
পিরিতের মৌমাছি করে গুন গুন 
আমারি নয়নে শয়নে স্বপনে...
আমারি নয়নে শয়নে স্বপনে
কে যেন গোপনে এসে করে যায় ঘুণ 
আমার বুকের জ্বালা সখী মুখের তালা
কখন দেবো তারে ফুলের মালা
ও আমার বুকের জ্বালা সখী মুখের তালা
কখন দেবো তারে ফুলের মালা

আমার মনের ভিতরে আরেকটি মন
ছটফট ছটফট করে সারাক্ষন! 
আমি কোথায় যাবো, সখী কি করিবো?  
ভাবিতে ভাবিতে শেষে পাগল হবো 
ও আমি কোথায় যাবো, সখী কি করিবো?  
ভাবিতে ভাবিতে শেষে পাগল হবো


🔊 আমার মতামত - এই গান গুলিই বিশ্ববাসীকে মনে করিয়ে দিবে বাংলাদেশের গানের সংস্কৃতি কত উন্নত। গানটিতে একটা বয়সের চাঞ্চল্য ফুটে ওঠে। মৌসুমী অসাধারণ। গানের কোরিওগ্রাফি দেখার মতো ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম