Ami Pathore Ful Photabo (আমি পাথরে ফুল ফোটাবো) Song Lyrics

এই পোষ্টে শেষ ঠিকানা সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো যেটি লিখেছেন মিল্টন খন্দকার ও গেয়েছে - এন্ড্রু কিশোর। গানের নাম - আমি পাথরে ফুল ফোটাবো

🎧 Song Credits: 
অ্যালবাম - শেষ ঠিকানা 
সুরকার আলম খান

Ami Pathore Ful Photabo Song Lyrics 👇

[আমি পাথরে ফুল ফোটাবো
শুধু ভালোবাসা দিয়ে
আমি সাগরের ঢেউ থামাবো
শুধু ভালোবাসা দিয়ে
তুমি যদি থাকো, আমারি পাশে] - ২ বার 
আমি পাথরে ফুল ফোটাবো
শুধু ভালোবাসা দিয়ে

মনে মনে যারে খুঁজে চলি আমি
জানিনা তো কোথায় আছো সেই তুমি
ও মনে মনে যারে খুঁজে চলি আমি
জানিনা তো কোথায় আছো সেই তুমি
ডাকো কাছে ডাকো, সাথী হয়ে থাকো
এই জীবনে...
আমি পাথরে ফুল ফোটাবো
শুধু ভালোবাসা দিয়ে
আমি সাগরের ঢেউ থামাবো
শুধু ভালোবাসা দিয়ে 

ঝিকিমিকি তাঁরা জ্বলে আর নেবে
কাটেনা যে সময় তোমায় ভেবে ভেবে
ও ঝিকিমিকি তাঁরা জলে আর নেবে
কাটেনা যে সময় তোমায় ভেবে ভেবে
কবে দেখা দেবে কাছে টেনে নিবে
এই ভুবনে... 
আমি পাথরে ফুল ফোটাবো
শুধু ভালোবাসা দিয়ে
আমি সাগরের ঢেউ থামাবো
শুধু ভালোবাসা দিয়ে 
তুমি যদি থাকো, আমারি পাশে
আমি পাথরে ফুল ফোটাবো
শুধু ভালোবাসা দিয়ে


🔊 আমার মতামত - আগে প্রতি শুক্রবারে টিভিতে মাটিতে বসে ওই গানগুলো শুনতাম, কত শুক্রবারই তো আসে কিন্তু সেই আনন্দ আর সেই হারিয়ে যাওয়া শুক্রবার আর আসে না। যুগ যুগ ধরে রয়ে যাবে মানুষের অন্তরে ৯০ দশকের স্বণজয়ী এই গানগুলো ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম