Shudhu Ekbar Bolo (শুধু একবার বলো ভালোবাসি) Song Lyrics

সামন্তবাদী দ্বন্দ্ব নিয়ে তৈরি বাংলা সিনেমাগুলোর মধ্যে দেনমোহর অন্যতম। দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় বর এবং কণের। কণের পরিবারের দাবি থাকে এক কোটি টাকা দেনমোহর এবং বিয়ের পরদিনই এক কোটি টাকা দিয়ে নব বঁধুকে বের করে দেওয়া হয়। এটিই হচ্ছে এই সিনেমার মুল কাহিনি। যদি এই একই সিনেমা হিন্দিতে অভিনয় করেছিলেন সালমান খান এবং সেই সিনেমার নাম ছিলো - সানাম বেওফা। এই পোষ্টে সেই দেনমোহর সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - শুধু একবার বলো ভালোবাসি

🎧 Song Credits: 
অ্যালবাম - দেনমোহর
গীতিকার 

Shudhu Ekbar Bolo Bhalobasi Song Lyrics 👇

শুধু একবার, শুধু একবার

শুধু একবার, শুধু একবার
শুধু একবার বলো ভালবাসি
শুধু একবার, শুধু একবার
শুধু একবার বলো ভালবাসি 
যদি বলো একবার, এ জীবনে শতবার
হাসি মুখে পরবো মরণও ফাঁসি 
শুধু একবার, শুধু একবার
শুধু একবার বলো ভালবাসি

এই বুকের ভেতরে যে মন
সেই মনে আমি যে কখন
শুধু তোমার ছবি এঁকেছি
শুধু তোমার ছবি এঁকেছি... 
সেই প্রথম দেখারই ক্ষনে
আমার ছোট্ট এই পাগল মনে
আমি তোমারই নাম লিখেছি
আমি তোমারই নাম লিখেছি... 
মন চায় সারাক্ষন, ছিড়ে বাঁধা বন্ধন
তোমারই কাছে শুধু ছুটে আসি
শুধু একবার, শুধু একবার
শুধু একবার বলো ভালবাসি

আজ তোমার আমার এই জীবন
একই সুরে যে বাঁধা এখন
এই বাঁধন খুলে দিও না
এই বাঁধন খুলে দিও না...
তুমি দিলে দু’চোখে স্বপন
তুমি আমারই চির আপন
এই স্বপ্ন ভেংগে দিও না
এই স্বপ্ন ভেংগে দিও না...
দু'টি মন বারবার, করে শুধু তোলপাড়
এ হৃদয়ে বাজে প্রেমেরি বাশী! 
শুধু একবার, শুধু একবার 
শুধু একবার বলো ভালোবাসি

[যদি বলো একবার, এ জীবনে শতবার
হাসি মুখে পরবো মরণও ফাঁসি 
শুধু একবার, শুধু একবার
শুধু একবার বলো ভালবাসি] - ২ বার 


🔊 আমার মতামত - এই গান গুলিই বিশ্ববাসীকে মনে করিয়ে দিবে বাংলাদেশের গানের সংস্কৃতি কত উন্নত। বাংলাদেশ এই গানগুলি নিয়ে সারা বিশ্বে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিবে। বিশ্ববাসী এই গান গুলো শুনে বুজবে বাংলাদেশ কত সুশৃঙ্খল জাতি ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম