বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসের অন্যতম এবং একমাত্র সফল জুটি রিয়াজ-শাবনুর। নব্বই দশকের শেষ দিকে দর্শক হৃদয়ে ঢেউ তুলে এই অসাধারণ জুটি। এই পোষ্টে বুক ভরা ভালোবাসা সিনেমার একটি জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো যার নাম - সাগরের ঢেউ বলে তীর পেয়েছি
🎧 Song Credits:
শিল্পী - সাধনা সরগম / বিনোদ রাঠোড়
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Sagorer Dhew Bole Song Lyrics 👇
[সাগরের ঢেউ বলে তীর পেয়েছি
আকাশের পাখি বলে নীড় পেয়েছি
এই মন...বলে
আমি সুখী হয়েছি, সুখী হয়েছি] - ২ বার
আ হা..হা..হা..হা..
একদিন দুটি চোখে স্বপ্ন ছিলো
তোমাকে পেয়ে তা সত্যি হলো]
একদিন এ জীবনে আশা ছিল
তোমাকে পেয়ে তা পূর্ণ হল
আর কোন চাওয়া নেই
আর কোন পাওয়া নেই
সবই যেন পেয়ে গেছি
সাগরের ঢেউ বলে তীর পেয়েছি
আকাশের পাখি বলে নীড় পেয়েছি
এই মন...বলে
আমি সুখী হয়েছি, সুখী হয়েছি
আ হা..হা..হা..হা..
জীবনের যে এত সুখ জানা ছিলনা
মরণেও তুমি মোরে, ছেড়ে যেওনা
ও বন্ধন খুলে কভু দিওনা গো
চিরদিন আমাকে বুকে রেখো
আর কথা বলা নেই
আর পথে চলা নেই
ঠিকানা যে খুঁজে পেয়েছি
সাগরের ঢেউ বলে তীর পেয়েছি
আকাশের পাখি বলে নীড় পেয়েছি
এই মন...বলে
আমি সুখী হয়েছি, সুখী হয়েছি
এই মন...বলে
আমি সুখী হয়েছি, সুখী হয়েছি..
🔊 আমার মতামত - আশ্চর্য অভিনয়! কি গ্ল্যামার! কি অসাধারন বডি ল্যাঙ্গুয়েজ! কি অসম্ভব সুন্দর নাচ! অভিনয় প্রতিভা ও ভালো লাগার ফুল প্যাকেজের নাম শাবনুর ❤️