সামন্তবাদী দ্বন্দ্ব নিয়ে তৈরি বাংলা সিনেমাগুলোর মধ্যে দেনমোহর অন্যতম। যদি এই একই সিনেমা হিন্দিতে অভিনয় করেছিলেন সালমান খান এবং সেই সিনেমার নাম ছিলো - সানাম বেওফা। এই পোষ্টে সেই দেনমোহর সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - মৌসুম এলো ভালবাসার
🎧 Song Credits:
শিল্পী - রুনা লায়লা
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Mousum Elo Bhalobashar Song Lyrics 👇
মৌসুম এলো...
মৌসুম এলো ভালোবাসার
মৌসুম এলো কাছে থাকার
ফুল ফুটেছে ডালে, এই দারুণ ও কালে
আমায় একা ফেলে তুমি চলে যেও না
মৌসুম এলো ভালোবাসার
মৌসুম এলো কাছে থাকার
[মৌবনের ই মধু নিতে আসে কত অলি
আমার মনের মধু শুকায় কারে আমি বলি
গো কারে আমি বলি?] - ২ বার
তুমি কেনো বোঝনা? কেনো কাছে আসো না?
তোমার আমার সোহাগে এ মন ভরে দাও না
মৌসুম এলো ভালোবাসার
মৌসুম এলো কাছে থাকার
[কাঁচা বয়স কালে আমি মরি জ্বলে পুড়ে
কেমন করে থাকবো বন্ধু তুমি গেলে দূরে
গো তুমি গেলে দূরে] - ২ বার
এই মন যে মানে না, কিছু ভালো লাগে না
তোমার বুকে আমায় তুমি টেনে নাও না
মৌসুম এলো ভালোবাসার
মৌসুম এলো কাছে থাকার
ফুল ফুটেছে ডালে, এই দারুণ ও কালে
আমায় একা ফেলে তুমি চলে যেও না
মৌসুম এলো ভালোবাসার
মৌসুম এলো কাছে থাকার
🔊 আমার মতামত - এই গান গুলিই বিশ্ববাসীকে মনে করিয়ে দিবে বাংলাদেশের গানের সংস্কৃতি কত উন্নত। বাংলাদেশ এই গানগুলি নিয়ে সারা বিশ্বে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিবে। বিশ্ববাসী এই গান গুলো শুনে বুজবে বাংলাদেশ কত সুশৃঙ্খল জাতি ❤️