বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের অনেক জনপ্রিয় অসাধারণ চমৎকার একটা গান - এখানে দুজনে নিরজনে। সিনেমার নাম অন্তরে অন্তরে এবং এই গানে অভিনয় করেছিলেন সালমান শাহ এবং মৌসুমী। এই পোষ্টে এই জুটির একটি গানের লিরিক্স শেয়ার করবো!
🎧 Song Credits:
🎵 গান - এখানে দুজনে নিরজনে
🎶 গীতিকার - মনিরুজ্জামান মনির
🎹 সুরকার - আলম খান
🔊 শিল্পী - রুনা লায়লা / এন্ড্রু কিশোর
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Ekhane Dujone Nirjone Song Lyrics 👇
এখানে দুজনে নির্জনে
সাজাবো প্রেমেরও পৃথিবী
এখানে দুজনে নির্জনে
সাজাবো প্রেমেরও পৃথিবী
পাখি শোনাবে যে গান
সুরে ভরে দেবে প্রাণ
ফুল দেবে ছড়িয়ে সুরভি
এখানে দুজনে নির্জনে
সাজাবো প্রেমেরও পৃথিবী
[তুমি! আমি! হয়ে যাবো একাকার
প্রেম ছাড়া রবে না কিছু আর] - ২ বার
তুমি সূর্য তুমি চন্দ্র, তুমি সূর্য তুমি চন্দ্র
আমার দুটি নয়নে...
এখানে দুজনে নির্জনে
সাজাবো প্রেমেরও পৃথিবী
এখানে দুজনে নির্জনে
সাজাবো প্রেমেরও পৃথিবী
[এসো! এসো! হৃদয়েরও বিছানায়
দিন যেন এভাবেই কেটে যায়] - ২ বার
আমি ধন্য আমি পূর্ণ, আমি ধন্য আমি পূর্ণ
তোমায় পেয়ে জীবনে...
এখানে দুজনে নির্জনে
সাজাবো প্রেমেরও পৃথিবী
এখানে দুজনে নির্জনে
সাজাবো প্রেমেরও পৃথিবী
🔊 আমার মতামত - আমরা যখন ছোট ছিলাম তখন গানটি কি ভালোই লেগেছে। অনেক স্মৃতি লুকিয়ে আছে এই গানটির ভেতর। তখন আমাদের ভিতরে কোন টাকা পয়সার অহংকার ছিল না; এখন সব হয়েছে কিন্তু আর আগের দিন গুলি নেই এটাই বাস্তব মানতে হবে। বাংলাদেশের চিরস্মরণীয় জুটি ইতিহাস সৃষ্টি কারী জুটি সবসময় সুপার হিট জুটি সালমান-মৌসুমি জুটি ❤️