Shono Kono Ekdin (শোনো কোন একদিন) Lyrics

সলিল চৌধুরী নিজেই এক যায়গায় বলেছেন, মিউজিক তাঁর কাছে নেশাও নয় আবার পেশাও নয়। মিউজিক তাঁর কাছে তৃষ্ণার মত, শ্বাস-প্রশ্বাস নেয়ার মতই স্বাভাবিক ঘটানা যা ছাড়া তিনি বাচতে পারতেন না। শিশুর হাসি, মিছিলের শ্লোগান, ট্রামের বাক নেয়া কিংবা জেট প্লেনের টেকঅফ সবই ছিলো তাঁর স্বরলিপির সারেগামা তাঁর Orchestration এর কাঁচামাল। এই পোষ্টে যে গানের লিরিক্স শেয়ার করবো সেই গানের নাম - শোনো কোন একদিন

🎧 Song Credits:
অ্যালবাম - Kotha Koyonako Shudhu Shono
গীতিকার সলিল চৌধুরী
সুরকার সলিল চৌধুরী

Shono Kono Ekdin Song Lyrics 👇

[শোনো, কোন একদিন...
আকাশ বাতাস জুড়ে রিমঝিম বরষায়,
দেখি, তোমার চুলের মত মেঘ সব ছড়ানো
চাঁদের মুখের পাশে জড়ানো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন] - 2

আরো একদিন, তামসী তমস্বিনী রাত্রি,
ঘুম ঘুম, নিঝঝুম
জীবন পথের সব যাত্রি, আমি একেলা! 
চলেছি নিরুদ্দেশ যাত্রি;
রাত জাগা একপাখি
শুনি জীবন জয়ের গীতগাত্রি,
মনে হল মোর দুখরাতে
যেমন করে ভোলাতে
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন

আরও একদিন, আমার খাঁচার পাখি চন্দনা
গীতহীনা, আনমনা,
কি যে ভাবে বসে তা জানি না; সন্ধ্যাবেলায়
হঠাৎ ঘরেতে ফিরে দেখি
উড়ে গেছে, চলে গেছে
আমার খাঁচার পাখি চন্দনা।
মনে হল মোরে পিছে ফেলে
যেদিন তুমি চলে গেলে
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন

শোনো, কোন একদিন...
আকাশ, বাতাস জুড়ে রিমঝিম বরষায়
দেখি, তোমার চুলের মত মেঘ সব ছড়ানো
চাঁদের মুখের পাশে জড়ানো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন।

🔊 আমার মতামত - যেখানে সলিল বাবু আর হেমন্তদা সেখানেই যেন সুন্দরের আল্পনা আঁকা হয়ে যায়। এ জুটির তুলনা আর হয় না।পৃথিবীর শ্রেষ্ঠতম কন্ঠের অধিকারী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। দেশ বিদেশ ঘুরে বিভিম্ন ভাষার গান শুনেছি কিন্তু এমন কন্ঠ কারো শুনিনি, সত্যিকারের আদি পুরুষ কন্ঠ ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম