Dhitang Dhitang Bole (ধিতাং ধিতাং বোলে) Lyrics

১৯৫৪ সাল তখন হেমন্ত মুখোপাধ্যায় বম্বেতে এবং সলিল চৌধুরী ও বম্বেতে। তারা দুজনেই সেখানে জমিয়ে কাজ করছেন। এর আগে পর পর কয়েক বছর বাংলায় দুজনে মিলে সুপারহিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের ফলে তাদের মাঝে সেই চাহিদাও বেড়েছে 

একদিন হেমন্ত বাবু সলিল চৌধুরীকে বললেন পুজোর গান রেডি করতে হবে। সলিল বাবুও ভাবছেন। কি গান করা যায়; হঠাৎ করে তাঁর মনে পড়লো বছর তিনেক আগে লেখা একটা গানের কথা। একবার সলিল চৌধুরী তাঁর বড় মামার বাড়ীতে গিয়েছিলেন সাওতাল পরগনার পাকুরে সেখানে একটা সাওতাল উৎসব দেখে পরে একটা গান লিখেছিলনে 

গানটির চলন কঙ্কণী লোকগানের মত আবার গানটির সুর ক্যারেবিয়ান বা ল্যাটিন আমেরিকার সুরের ধারায়। গান এবং সুর শুনে হেমন্ত বাবু দারুন খুশি আর এ গানের চলন ই বলে দিচ্ছে গানটা শ্রোতাদের ভালো লাগতে বাধ্য আর হলোও তাই গানটি রেকর্ড হয়ে বের হওয়ার পরে ভীষন জনপ্রিয়তা পেল। গানটির কথার মাদকতায় আর ছন্দের দোলাতে ছোট বড় সবাইকে মাতিয়ে দিলো। অনেকেই বলেন এ গানটি এই জুটির সবচাইতে জনপ্রিয় গান। এই পোষ্টে সেই গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - ধিতাং ধিতাং বোলে

🎧 Song Credits:
অ্যালবাম - Chayanika
গীতিকার সলিল চৌধুরী
সুরকার সলিল চৌধুরী

Dhitang Dhitang Bole Song Lyrics 👇

[ধিতাং ধিতাং বোলে
কে মাদলে তান তোলে
কার আনন্দ উচ্ছলে
আকাশ ভরে জোছনায়] - 2
আয় ছুটে সকলে
এই মাটির ধরা তলে
আজ হাসির কলরোলে
নূতন জীবন গড়ি আয়
[আয় রে আয় লগন বয়ে যায়
মেঘ গুড়গুড় করে চাঁদের সীমানায়] - 2
[পারুল বোন ডাকে চম্পা ছুটে আয়
বর্গীরা সব হাঁকে কোমর বেঁধে আয়] - 2
[আয় রে আয়, আয় রে আয়] - 2

[ধিনাক না তিন তিনা
এই বাজা রে প্রাণ-বীণা
আজ সবার মিলন বিনা
এমন জীবন বৃথা যায়] -2
এ দেশ তোমার আমার
এই আমরা ভরি খামার
আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনা
[আয় রে আয় লগন বয়ে যায়
মেঘ গুড়গুড় করে চাঁদের সীমানায়] -2
পারুল বোন ডাকে চম্পা ছুটে আয়
বর্গীরা সব হাঁকে কোমর বেঁধে আয়
আয় রে আয়, আয় রে আয়
আয় রে আয়, আয় রে আয়

ধিতাং ধিতাং বোলে
কে মাদলে তান তোলে
কার আনন্দ উচ্ছলে
আকাশ ভরে জোছনায়
আয় ছুটে সকলে
এই মাটির ধরা তলে
আজ হাসির কলরোলে
নূতন জীবন গড়ি আয়
আয় রে আয় লগন বয়ে যায়
মেঘ গুড়গুড় করে চাঁদের সীমানায়
পারুল বোন ডাকে চম্পা ছুটে আয়
বর্গীরা সব হাঁকে কোমর বেঁধে আয়
আয় রে আয়, আয় রে আয়

🔊 আমার মতামত - হেমন্ত বাবুর গলার মাধুর্য মনকে মন্ত্রমুগ্ধ করে। বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কণ্ঠের অধিকারী হেমন্ত মুখোপাধ্যায়। জীবনের এক বড়ো আক্ষেপ, হেমন্ত বাবুর সঙ্গে সাক্ষাৎকার হলো না। যদি এই পৃথিবী তে সুরের ঈশ্বর থাকেন তাহলে তা উনি ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম