এই পোষ্টে যে গানের লিরিক্স শেয়ার করবো সেই গান নিয়ে অনেকে বলেসলিল চৌধুরীর এই গানে তাঁর কিশোর বয়সের সেই চা বাগানের দিনগুলোতে ফেলে আসা ভালোবাসাই উকি দিয়ে গেছে। বিরহ কে কাব্য না করে এভাবে সোজাসুজি প্রকাশ করা যায় তা একমাত্র সলিল স্টাইলেই সম্ভব। গানের কথা এবং সুর বাঙালীদের হৃদয়ে পৌছে দেয়ার দায়িত্বে ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় আর বলাই বাহুল্য তিনি এ কাজটা করেছিলেন নিখুঁত ভাবে। গানটি রেকর্ড করা হয় ১৯৬১ সালে এবং গানের নাম - মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
🎧 Song Credits:
শিল্পী - হেমন্ত মুখোপাধ্যায়
Moner Janala Dhore Unki Diye Song Lyrics 👇
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পরে না
চেয়ে চেয়ে কতো রাত দিন কেটে গেছে
আর কোনো চোখ তবু মনে ধরে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
[হৃদয়ের ও শাখা ধরে নাড়া দিয়ে গেছে
ঝুরঝুর ঝরে গেছে কামনারোও ফুল] -২
মালা গেথে কবে থেকে নিয়ে বসে আছি
আবার কখনো যদি করে সেই ভুল
ভুলেও তবুও তো সে ভুল করে না;
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পরে না
চেয়ে চেয়ে কতো রাত দিন কেটে গেছে
আর কোনো চোখ তবু মনে ধরে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
[যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে
ঝমঝম নুপূরের ও সকরুনো সুর] - ২
শিকলে বাধিতে তারে চেয়েছিনু বুঝি
শিকল চরণে তার হয়েছে নুপূর
ধরার বাঁধনে সে তো ধরা পড়ে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পরে না
চেয়ে চেয়ে কতো রাত দিন কেটে গেছে
আর কোনো চোখ তবু মনে ধরে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
🔊 আমার মতামত - যেখানে সলিল বাবু আর হেমন্তদা সেখানেই যেন সুন্দরের আল্পনা আঁকা হয়ে যায়। এ জুটির তুলনা আর হয় না। এ সুমধুর সুরে এ গান কখনো ভোলার নয় ❤️