Putul Nebe Go Putul (পুতুল নেবে গো পুতুল) Song Lyrics

অজস্র আধুনিক গানের পাশাপাশি প্রায় ৪৮ টি বাংলা সিনেমা এবং ৫ টি হিন্দি সিনেমাতে সুর করেছিলেন শ্যামল মিত্র। শ্যামল বাবুর গাওয়া গান সেই সময়ে তো বটেই আজো শুনলে গুন গুন করে ওঠে মন। শ্যামল মিত্র বাংলা গানের জগতে এসেছিলেন গানের পাখি হয়ে। গানে ভুবন ভরিয়ে দেবার আশায়

সে আশা তাঁর পুর্ন হয়েছিলো তাইতো আজো বাঙালির জলসায় এই পরজন্মের শিল্পীদের ও তাঁর গানই গাইতে হয়। এই পোষ্টে Bhanu Pelo Lottery সিনেমার একটি গানের লিরিক্স শেয়ার করবো যেটি গেয়েছেন শ্যামল মিত্র নিজেই 

🎧 Song Credits:
অ্যালবাম - Bhanu Pelo Lottery (1958)
সুরকার - নচিকেতা ঘোষ 
শিল্পী শ্যামল মিত্র 

Putul Nebe Go Putul Song Lyrics 👇

আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম-রাবণ আছে
দেখে যা নিজের চোখে, হনুমান কেমন নাচে
ও আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম-রাবণ আছে
দেখে যা নিজের চোখে, হনুমান কেমন নাচে
এ সুযোগ পাবেনা আর বল ভাই কি দাম দেবে
পুতুল নেবে গো, পুতুল
পুতুল নেবে গো, পুতুল

বাংলাদেশের সে এক ছেলে, বিবেকানন্দ স্বামী 
কাপিয়েছিলেন দুনিয়াটাকে 
এই তারেও এনেছি আমি 
এ সুযোগ পাবে না আর; বল ভাই কি দাম দেবে
পুতুল নেবে গো, পুতুল
পুতুল নেবে গো, পুতুল

দেশের বন্ধু চিত্তরঞ্জন, দাতা কি আর তাহার মত
ঘরে তারেও নিয়ে গিয়ে পালন করো তাঁর সে ব্রত
এ সুযোগ পাবে না আর; বল ভাই কি দাম দেবে
পুতুল নেবে গো, পুতুল
পুতুল নেবে গো, পুতুল

সতী মাতার দুলাল নিমাই, পাগল যিনি হরি নামের 
নিয়ে যাও তারেও তুমি শুধু এক আনা দামে  
এ সুযোগ পাবে না আর; বল ভাই কি দাম দেবে
পুতুল নেবে গো, পুতুল
পুতুল নেবে গো, পুতুল
আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম-রাবণ আছে
দেখে যা নিজের চোখে, হনুমান কেমন নাচে

নেতাজি সুভাস চন্দ্র, জন্মেছিলেন এই দেশেতে
এই ঝুড়িতে আছেন তিনি, কে বলে নেই তিনি নেই 
এ সুযোগ পাবে না আর; বল ভাই কি দাম দেবে
পুতুল নেবে গো, পুতুল
পুতুল নেবে গো, পুতুল

লেখাপড়া শিখিনি হায়, মুর্খ আমায় বলে সবে 
রভি ঠাকুর আছেন মাথায় ধন্য আমি সেই গর্বে 
এ সুযোগ পাবে না আর; বল ভাই কি দাম দেবে
পুতুল নেবে গো, পুতুল
পুতুল নেবে গো, পুতুল

আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম-রাবণ আছে
দেখে যা নিজের চোখে, হনুমান কেমন নাচে
ও আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম-রাবণ আছে
দেখে যা নিজের চোখে, হনুমান কেমন নাচে
এ সুযোগ পাবে না আর; বল ভাই কি দাম দেবে
পুতুল নেবে গো, পুতুল
পুতুল নেবে গো, পুতুল


🔊 আমার মতামত - শ্যামল মিত্রের গান কখনো এই পৃথিবী থেকে বিলুপ্ত হবে না। এ গান বাংলা গানের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যেমন লিরিক্স তেমনি সুর। অদ্ভুত ভালো লাগা আছে এই গানটায়। সেই ছোটবেলার দিনগুলি... এই গানটা আমার প্রাণ ছুঁয়ে যাওয়া গান ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম