সিনেমাতে সুরকার শ্যামল মিত্র মানেই বাঙালীর অন্দরমহলে সেই গানের জনপ্রিয়তা পৌছোবেই। তিনি আধুনিক গানেও অনেক সুর করেছেন আর গায়িয়েওছেন বাংলার প্রায় সব শিল্পীদের দিয়ে। এই পোষ্টে যে গানের লিরিক্স শেয়ার করবো তাঁর প্রেক্ষাপট একদমই আলাদা
মহানায়ক উত্তম কুমার এবং শ্যামল মিত্র খুব ভালো বন্ধু ছিলেন। যখন উত্তম মারা যায় ভীষন ভাবে ভেঙে পড়েন তিনি। সেই সময়ে তাকে স্মরণ করে গান গাইলেন - বন্ধু আমার চলে গেছে এবং পরে যখন আরেকজন মোহাম্মদ রফি চলেন গেলেন তখন গাইলেন - আমি যখনই গাইবো কোনো গান। এই পোষ্টে সেই গানের লিরিক্স শেয়ার করবো
🎧 Song Credits:
শিল্পী - শ্যামল মিত্র
Ami Jakhani Gaibo Kono Gaan Song Lyrics 👇
আমি যখনই গাইবো কোনো গান
বুকে কাঁদবে শুধু অভিমান
তোমার মুখে ছায়াছবিতে
সে তো পাবে না প্রাণ
আমি যখনই গাইবো কোনো গান
জীবন কুসুমটাকে শুকিয়ে
তুমি তো হিসাব দিলে চুকিয়ে
জীবন কুসুমটাকে শুকিয়ে
তুমি তো হিসাব দিলে চুকিয়ে
আমাকে ঋণী রেখে গেলে
স্মৃতির সুরভি করে দান
আমি যখনই গাইবো কোনো গান
[না থেকে তবুও তুমি রবে যে
প্রতিটি ক্ষণের অনুভবে যে] - ২ বার
তোমায় শান্তি যেন দেন
জীবন শিল্পী ভগবান
আমি যখনই গাইবো কোনো গান
বুকে কাঁদবে শুধু অভিমান
তোমার মুখে ছায়াছবিতে
সে তো পাবে না প্রাণ
আমি যখনই গাইবো কোনো গান
🔊 আমার মতামত - Legendary Singer Shyamal Mitra sir"s this song is so dulcet and the lyrics is so fathomless and deep-felt ❤️