এই পোষ্টে ১৯৫৮ সালের বের হওয়া সলিল চৌধুরীর লেখা ও সুর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে একটি গানের লিরিক্স শেয়ার করবো। হারাতে হারাতে বাঙালী তো অনেক কিছুই হারিয়ে ফেলেছে, সেই একান্নবর্তী পরিবার, সেই উঠান, দিগন্ত ছোয়া মাঠ এ সবই এখন প্রায় বই এর ছবি কিন্তু এই গান আজো বঙ্গ জীবনে শৈশবের ঘন্টা বাজায়। গানের নাম - পথ হারাবো বলেই এবার
🎧 Song Credits:
শিল্পী - হেমন্ত মুখোপাধ্যায়
Path Harabo Bolei Ebar Song Lyrics 👇
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি
সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি
[নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে
সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে] - ২
নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি
এই নয়নে পাবো বলেই নয়ন মুদেছি
সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি
চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি'নি যে
অচেনায় হারায়ে তাই আবার খুঁজি নিজে
সে যে গান শুনিয়েছিলো হয়নি সেদিন শোনা
সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা
সে যে গান শুনিয়েছিলো হয়নি সেদিন শোনা
সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা
রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি
সুর হারাবো বলেই সেতার সুরে বেঁধেছি
সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।
🔊 আমার মতামত - কথা ও সুর - সলিল চৌধুরী। একটা গানকে অমরত্ব দেওয়ার জন্য এটাই যথেষ্ট। এর সাথে উপরি পাওনাহেমন্ত মুখোপাধ্যায়ের সোনালী কন্ঠ। এই গান কোনো দিন পুরোনো হবেনা আজও সবার মোন জুড়ে আছে ও থাকবে ❤️