Nouka Baoar Gaan (নৌকা বাওয়ার গান) Lyrics

সলিল চৌধুরী কথা এবং সুরে ১৯৫২ সালে হেমন্ত মুখোপাধ্যায় রেকর্ড করেন Nouka Baoar Gaan এই  গানটি তখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলো। সলিল বাবু পিয়ানো, হারমোনিয়াম, বাঁশি, এসরাজ, সেতার, গীটার, তবলা সব বাজাতে জানতেন ফলে যখনি কবিতা লেখার নেশায় মেতেছেন সুর যেন তাঁর আড়লে আবডালে ঘুরে বেরিয়েছে। তিনি গীতিকার হয়ে সুরকার হননি বরং সুরের হাত ধরেই কথায় পৌঁছেছেন। তাঁর গান হয়ে উঠেছে রিদয়ের গান, চেতনার গান। এই পোষ্টে সেই গানের লিরিক্স ই শেয়ায় করবো 

🎧 Song Credits:
অ্যালবাম - Katodin Pare Ele - Hemanta Mukerjee
গীতিকার সলিল চৌধুরী
সুরকার সলিল চৌধুরী

Nouka Baoar Gaan Song Lyrics 👇

হেঁইয়ো, হো হো হেঁইয়ো
[ও মাঝি ভাই ও
বাইয়ো রে নাও বাইয়ো
খর নদীর ওপারে
স্বপ্নের দেশে যাইয়ো
হেই রে আকশে আসে বাদল বড় ভারি
হেঁই ঢেউ এর তালে তুফান মাতে মরণ মহামারী
হেঁইয়ো হো বল মা ভৈ যাবৈ খর নদীর পারে] - 2 
হেঁইয়ো, হো হো হেঁইয়ো, হেঁইয়ো!
হেঁইয়ো, হো হো হেঁইয়ো

কে বেঁধেছে মায়ার ঘর ভুলের বালুচরে
নিভেছে কার আশার প্রদীপ কুসুম গেছে ঝরে
আ রে.. এবার ভাঙা প্রদীপ শপথ শিখায় জ্বালো
আনো আরো আলো
হেঁইয়ো হো বল মা ভৈ যাবৈ খর নদীর পারে
ও মাঝি ভাই ও
বাইয়ো রে নাও বাইয়ো
খর নদীর ওপারে
স্বপ্নের দেশে যাইয়ো
হেই রে আকশে আসে বাদল বড় ভারি
হেঁই ঢেউ এর তালে তুফান মাতে মরণ মহামারী
হেঁইয়ো হো বল মা ভৈ যাবৈ খর নদীর পারে
হেঁইয়ো, হো হো হেঁইয়ো, হেঁইয়ো!
হেঁইয়ো, হো হো হেঁইয়ো

মহাকালের খরস্রোতে আশার তরী ভাসে
জীবন নেয়ে ধর'না হাল মরণ যদি আসে
আ রে.. তোলো ছেঁড়া পালে জয়ের পতাকা
আশার রঙে আঁকা! 
হেঁইয়ো হো বল মা ভৈ যাবৈ খর নদীর পারে
ও মাঝি ভাই ও
বাইয়ো রে নাও বাইয়ো
খর নদীর ওপারে
স্বপ্নের দেশে যাইয়ো
হেঁইয়ো, হো হো হেঁইয়ো, হেঁইয়ো!
হেঁইয়ো, হো হো হেঁইয়ো, হেঁইয়ো!
হেঁইয়ো, হো হো হেঁইয়ো, হেঁইয়ো!

🔊 কিছু কথা - শোনা যায় - এই নৌকা বাওয়ার গান এর রেকর্ড নাকি বঙ্গবন্ধু কিনেছিলেন ১৯৫১ সালের ২২ সেপ্টেম্বর। কিন্তু ইন্টারনেট জগতের প্রায় সবকটি ভিডিওতেই এই গানটির প্রকাশ সাল দেওয়া আছে ১৯৫২ এখানে দেয়া লিংকে ক্লিক করে দেখে আসতে পারেন - লিংক 

🔊 আমার মতামত - যেখানে সলিল বাবু আর হেমন্তদা  সেখানেই যেন সুন্দরের আল্পনা আঁকা হয়ে যায়। এ জুটির তুলনা আর হয় না। উভয়কেই বিনম্র প্রণতি ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম