Aay Re O Aay Re (আয় রে ও আয় রে) Lyrics

জীবনের নানা অনুসঙ্গকে সলিল চৌধুরী গানে ধরে রেখেছেন। শ্রমিকদের কথা, সাধারন মানুষের দুঃখ-দর্দশার কথা, প্রতিবাদের ভাষা সব তাঁর গানে খুজে পাওয়া যায়। কৃষকদের ভাষায় ধান কাঁটার গান কিংবা মাঝি মাল্লাদের গানও। গননাট্যের শিল্পিরা এই গান বেশ উদ্দিপনার সাথে গাইতেন 

১৯৫১ সালে এই ধান কাঁটার গান অর্থাৎ Aay Re O Aay Re গানটির রেকর্ড হয় যেটি পরের দিকে সিনেমাতেও ব্যবহার করেছিলেন সলিল বাবু। এই পোষ্টে সেই ধাঁন কাঁটার গানের লিরিক্স শেয়ার করবো 

🎧 Song Credits:
অ্যালবাম - Ami Jharer....; In Memory Of Salil Chowdhury
গীতিকার সলিল চৌধুরী
সুরকার সলিল চৌধুরী

Aay Re O Aay Re Song Lyrics 👇

[আয় রে ও আয় রে
ও ভাই রে, ও ভাই রে,
ভাই বন্ধু, চল যাই রে,
ও রাম-রহিমের বাছা,
ও বাঁচা আপন বাঁচা
চল ধান কাটি আর কাকে ডরি,
নিজ খামার নিজে ভরি,
কাস্তেটা শানাই রে] - 2
আয় রে ও আয় রে
ও ভাই রে, ও ভাই রে

[এই মাটিতে কলিজার আশা,
স্বপ্নেরও বীজ বুনি
আর চোখেরই জল সেচ দিয়ে,
ফসলের কাল গুনি] - 2
ক্ষেতের আলে আলে
আজ সোনারই ঢেউ খেলে
আহা মাটি মাতা
দুই হাতে অন্ন ঢালে
এই ঘরে ঘরে নবান্নেরই হবে কি রোশনাই
ও আয় রে ও আয় রে
ও ভাই রে, ও ভাই রে

[আহা কার ঘরে জ্বলেনি দীপ
কে আছো আঁধারে,
আহা কার বাছার জোটেনি দুধ,
আছো অনাহারে] - ২ 
আয় আয় মাটির টানে
কন্ঠ ভরি গানে
মাটি মোদের মাতা
আমরাই তো বিধাতা
এই মাটিতে নবজীবনের, রংমহল বানাই রে
ও আয় রে ও আয় রে
ও ভাই রে, ও ভাই রে
ভাই বন্ধু, চল যাই রে
ও রাম-রহিমের বাছা
ও বাঁচা আপন বাঁচা
চল ধান কাটি আর কাকে ডরি
নিজ খামার নিজে ভরি
কাস্তেটা শানাই রে
আয় রে ও আয় রে
ও ভাই রে, ও ভাই রে। 

🔊 আমার মতামত - যেখানে সলিল বাবু আর হেমন্তদা  সেখানেই যেন সুন্দরের আল্পনা আঁকা হয়ে যায়। এ জুটির তুলনা আর হয় না। উভয়কেই বিনম্র প্রণতি ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম